চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নদী জীবন্ত সত্তা: হাইকোর্টের ৩ ‘নির্দেশনা’ হল ‘মতামত’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৩ পূর্বাহ্ণ ০৬, আগস্ট ২০২০
- সেমি লিড, আদালত
A A

নদী দখল বা দূষণকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে দখল ও দূষণকারীদের নির্বাচনে অংশগ্রহণ এবং ঋণ পাওয়ার ক্ষেত্রে অযোগ্য বলে হাইকোর্টের দেয়া ৩টি ‘নির্দেশনাকে’ এবার ‘মতামত’ করে দিয়ে রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

এই রায়ের ফলে হাইকোর্টের দেয়া ওই ৩ টি নির্দেশনার বাধ্যবাধকতা রইল না উল্লেখ করে রিটের পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ চ্যানেল আই অনলাইকে বলেছেন, ‘তবে যেহেতু আপিল বিভাগ মতামত হিসেবে রেখেছেন, সেহেতু সরকার যেন এই মতামতকে গুরুত্ব দিয়ে আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেন।’

এর আগে তুরাগ নদ রক্ষায় মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা রিটের চূড়ান্ত শুনানি নিয়ে গত বছর হাইকোর্ট নদীকে জীবন্ত সত্তা এবং লিগ্যাল পারসন ঘোষণা করে ১৭টি নির্দেশনা দিয়ে রায় দেন। হাইকোর্টের সে রায়ের বিরুদ্ধে নিশাত জুট মিলস কর্তৃপক্ষের করা আপিল নিষ্পত্তি করে গত ১৭ ফেব্রুয়ারি রায় দেয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ। পূর্ণাঙ্গ সে রায় সম্প্রতি প্রকাশিত হয়েছে। যেখানে আগাম প্রতিরোধ নীতি এবং ক্ষতিপূরণ প্রদানের নীতিকে আইনের অংশ হিসেবে ঘোষণা করে হাইকোর্টের দেয়া ৪ নম্বর নির্দেশনাটি বাতিল করা হয়েছে। আর হাইকোর্টের দেয়া ৭, ১৪ ও ১৫ নম্বর ‘নির্দেশনাকে’ ‘মতামত’ করে রায় দিয়েছেন সর্বোচ্চ আদালত। রায়ে বলা হয়েছে, ‘আইন প্রণয়ন করার সম্পূর্ণ এখতিয়ার জাতীয় সংসদের। আদালত সংসদকে আইন প্রণয়নের নির্দেশ দিতে পারে না। তবে কোনো আইন জনস্বার্থবিরোধী বা সংবিধান পরিপন্থি হলে তা বাতিল করতে পারে এবং কোনো আইন সংশোধনের জন্য আদালত কেবল মতামত দিতে পারে।

এর আগে গত বছর নদীকে জীবন্ত সত্তা ঘোষণা করে ১৭ টি নির্দেশনা দিয়ে রায় দেন হাইকোর্ট। সে রায়ে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত সব নদ-নদীকে একই মর্যাদা দেয়া হয়। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেওয়া রায়ে বলা হয়, ‘নদীর বাঁচা-মরার ওপর বাংলাদেশের অস্তিত্ব জড়িত। বাঁচলে নদী বাঁচবে দেশ, বাঁচবে প্রিয় বাংলাদেশ।’

হাইকোর্টের রায়ে নির্দেশনায় নদী রক্ষা কমিশনকে তুরাগ নদসহ দেশের সব নদ-নদীর দূষণ ও দখলমুক্ত করে সুরক্ষা, সংরক্ষণ ও উন্নয়নের নিমিত্তে আইনগত অভিভাবক ঘোষণা করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নদীসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬

ইউনিভার্সিটি অব চানখাঁরপুল ঘিরে দর্শকের আগ্রহ

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT