চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নদীর পুনঃখননে রক্ষা পাবে হাজার হাজার হেক্টর জমির ফসল

শফিউল বারী রাসেল শফিউল বারী রাসেল
১০:৩৬ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২২
জনপদ, জয়পুরহাট
A A

জয়পুরহাটের ওপর দিয়ে বয়ে যাওয়া ৪টি নদীর ১১৩ দশমিক ৯১ কিলোমিটার পুন:খনন করার পাশাপাশি তুলশীগঙ্গা নদীর বাম ও ডান তীরের ৩০ দশমিক ৬৭ কিলোমিটার বাঁধ পুণরাকৃতিকরণ করা হয়েছে।

এছাড়াও অভ্যন্তরস্থ ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন (১ম পর্যায়) প্রকল্পের আওতায় ২৭ দশমিক ৭১ কিলোমিটার খালও খনন করা হয়েছে।

ফলে কৃষক এখন থেকে পাবে শুষ্ক মৌসুমে বোরোসহ অন্যান্য ফসলে সেচ সুবিধা, বন্যার কবল থেকে রক্ষা পাবে ৫ হাজার ৭০০ হেক্টর জামির রোপা আমনসহ অন্যান্য ফসল, বাড়বে মৎস্যচাষের ক্ষেত্র, রক্ষা পাবে নদী ও জলাশয় কেন্দ্রিক প্রকৃতি ও জীববৈচিত্র।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত নদী পুনঃখনন ও বাঁধ নির্মাণ প্রকল্পের আওতায় জয়পুরহাটের তুলশী গঙ্গা নদীর ৫৪ কিলোমিটার, ছোট যমুনা নদীর ৩৮ দশমিক ৬০ কিলোমিটার, চিড়ি নদীর ২১ দশমিক ৭০ কিলোমিটার ও হারাবতী নদীর ১৬ দশমিক ৫ কিলোমিটার পুনঃখনন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১৩৬ কোটি টাকা। এ ছাড়াও তুলশীগঙ্গা নদীর বাম ও ডান তীরের ৩০ দশমিক ৬৭ কিলোমিটার বাঁধ পুণরাকৃতিকরণ করা হয়েছে।

অন্যান্য বাস্তবায়িত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে অভ্যন্তরস্থ ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন (১ম পর্যায়) প্রকল্পের আওতায় সদর উপজেলার হিচমী খাল ৬ দশমিক ৭০ কিলোমিটার, হেলকুন্ডা খাল ৬ দশমিক ৩৩ কিলোমিটার, পাঁচবিবি উপজেলার রতনপুর খাল ৩ দশমিক ৪০ কিলোমিটার, ক্ষেতলাল উপজেলার কুলবন্দি খাল ৬ দশমিক ৭৫ কিলোমিটার ও আক্কেলপুর উপজেলার মাদারতলী খাল ৪ দশমিক ৫০ কিলোমিটার পুনঃখনন করা হয়েছে।

নদী তীরবর্তী এলাকা ক্ষেতলাল উপজেলার ইকরগাড়া গ্রামের কৃষক এবাদুল জানান, নদীগুলো খনন হওয়ায় এখন পর্যাপ্ত পানি পাওয়া যাবে। ফসলে সেচ নিয়ে আর দুঃচিন্তা করতে হবেনা। সেচ কষ্টটাই আমাদের বড় কষ্ট ছিল।

Reneta

আক্কেলপুর উপজেলার রাজকান্দা গ্রামের কৃষক ফাতেমা বেগম জানান, প্রতি বছর বনায় আমাদের ফসল নষ্ট হতো নদী খনণ ও বাধ পুণরাকৃতিকরণ করায় বন্যার কবল থেকে আমাদের ফসল রক্ষা পাবে।

সদর উপজেলার মহুরুল গ্রামের কৃষক নজরুল ইসলাম জানান, নদীগুলো খনন হওয়ায় একদিকে বাডবে পানির প্রবাহ অন্যদিকে পর্যাপ্ত মাছ পাওয়া যাবে।

ক্ষেতলাল উপজেলার শালিকডুবি গ্রামের জেলে মোস্তাক ও মৎস্য চাষী আল আমিন জানান, নদী ও খালগুলো খনন হওয়ায় পানি ধারণ ক্ষমতা বাড়ার পাশাপাশি পাওয়া যাবে প্রচুর মাছ। তৈরি হবে মৎস্য চাষের ক্ষেত্রও।

জয়পুরহাট প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক শারমিন আশা স্বর্ণা বলেন, নদী ও খালগুলো পুণঃখনন হওয়ায় নদী ও খাল কেন্দ্রিক প্রাণ প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষার একটা ক্ষেত্র তৈরি হয়েছে ঠিকই কিন্তু জেলার কল-কারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ নদী ও খালে ফেলা বন্ধ করা না গেলে এই প্রকল্প পরিবেশ রক্ষায় কোন কাজেই আসবে না।

পানি উন্নয়ন বোর্ড জয়পুরহাটের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান বলেন, নদী ও খাল পুনঃখনন ও বাঁধ নির্মাণের ফলে বন্যার কবল থেকে ফসল রক্ষাসহ নদীতে পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং শুষ্ক মৌসুমে বোরোসহ অন্যান্য ফসলে সেচ সুবিধা প্রদান করা সম্ভব হবে। বাড়বে মৎস্য চাষের ক্ষেত্র, রক্ষা পাবে প্রাকৃতিক ভারসাম্যও। এজন্য প্রয়োজন সকল উদ্যোগ নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জমির ফসল
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT