চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নদীতে যুক্তরাষ্ট্রের প্রথম নারী মুসলিম বিচারপতির মৃতদেহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৩ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম নারী এবং কৃষ্ণাঙ্গ বিচারপতি হিসেবে বহুদিনের ঐতিহ্য ভেঙে বিশ্বব্যাপী আলোচনায় এসেছিলেন শিলা আব্দুলস সালাম (৬৫)। বুধবার তার মৃতদেহ মিললো নিউইয়র্কের হাডসন নদীতে। ম্যানহাটনের পশ্চিমে নদীতে ভাসমান অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়।

তার মৃতদেহ খুঁজে পাওয়ার তথ্য নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, নিউইয়র্কের সর্বোচ্চ আদালতে তিনি সহযোগী বিচারপতি ছিলেন। শিলা আব্দুস সালামের গায়ে স্বাভাবিক পোশাক ছিল। মৃতদেহ উদ্ধারের পর পরিবারের সদস্যরা শনাক্ত করেন।

পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, ময়নাতদন্তের পরই জানা যাবে তার মৃত্যুর কারণ আসলে কী ছিল।

নিউইয়র্ক পোস্ট একটি অসমর্থিত সূত্রে জানিয়েছে, বুধবার সকালের দিকে বাড়ি থেকে নিখোঁজ হন শিলা। কিন্তু তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শিলার জন্ম ওয়াশিংটন ডিসিতে। ২০১৩ সালে ডেমোক্রেট দলের গভর্নর মারিও কুমো তাকে অঙ্গরাজ্যের সুপ্রিমকোর্টের আপিল বিভাগে বিচারক নিয়োগ দেন। ফলে প্রথম আফ্রিকান আমেরিকান মুসলিম নারী হিসেবে ইতিহাস গড়েন তিনি।

বিচারকাজে নিরপেক্ষতা বজায় রেখে বেশ প্রশংসিতও হয়েছেন শিলা। এক বিবৃতিতে সে কথাই বলেছেন কুমো।

Reneta

প্রিন্সটন এনসাইক্লোপেডিয়া অব আমেরিকান পলিটিক্যাল হিস্টোরি জানিয়েছে, আব্দুস সালাম যুক্তরাষ্ট্রের প্রথম কোনো নারী মুসলিম বিচারপতি।

বার্নার্ড কলেজ এবং কলাম্বিয়া ল স্কুল থেকে স্নাতক করার পর শিলা আব্দুস সালাম আইনজীবী হিসেবে ক্যারিয়ার শুরু করেন ইস্ট ব্রুকলিন লিগ্যাল সার্ভিসেসের হয়ে এবং নিউইয়র্ক অঙ্গরাজ্যের সহকারী অ্যাটর্নি জেনারেল ছিলেন তিনি।

১৯৯১ সালে নিউইয়র্ক সিটি বিচারপতি নির্বাচিত হওয়ার আগে শিলা বিচারবিভাগের বেশক’টি পদে দায়িত্ব পালন করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মার্কিন মুসলিম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ধারাভাষ্য কক্ষ ছেড়ে মাঠে চলে গিয়েছিলাম’

পরবর্তী

জমে ওঠেছে বর্ষ বিদায়ের অনুষ্ঠান

পরবর্তী
সুরের ধারার বর্ষ বিদায়ের অনুষ্ঠান

জমে ওঠেছে বর্ষ বিদায়ের অনুষ্ঠান

বাঙালির জাতিসত্তা নির্মাণে ছায়ানট এবং রমনা বটমূলে নববর্ষ উদযাপনের ৫০ বছর

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT