লাশ হয়ে ফিরলেন ঢাকা আইডিয়াল স্কুল এন্ড কলেজের ছাত্রী নিশাত তাসনিম তানহা (১৬)। বরিশালের উজিরপুরে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ২৪ ঘণ্টা পর মেধাবী ছাত্রী তানহার লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার ওটরা ইউনিয়নের ভবানীপুর গ্রামে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় তানহা।
বুধবার (২৯ আগস্ট) সকাল ৮ টার দিকে বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীর কালির বাজার নামক জায়গায় থেকে লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে উজিরপুর উপজেলার ওটরা ৯নং ওয়ার্ডের মোঃ নাসিম মোল্লার মেয়ে নিশাত তাসনিম তানহা বাড়ির পাশের ধামুরা সন্ধ্যা নদীর সংযোগ কচা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায়।
ঘটনার একদিন পরে নিখোঁজ ছাত্রীর লাশ বানারীপাড়া উপজেলার কালীর বাজার নামক স্থান থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। নিহতের পরিবার সুত্রে জানা যায়, নিশাত ঢাকা মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ পেয়েছে। তার এই মর্মান্তিক মৃত্যুতে একদিকে পরিবারের আহাজারি অপরদিকে পুড়ো উপজেলা জুড়ে শোকের মাতম বইছে।









