নতুন সিনেপ্লেক্স উদ্বোধনে তারার মেলা

তারকাদের উপস্থিতিতে নতুন সিনেপ্লেক্সের উদ্বোধন।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্টার সিনেপ্লেক্সের এই নতুন শাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন। আরও উপস্থিত ছিলেন সাবেক গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, স্টার সিনেপ্লেক্সের কর্ণধার মাহবুবর রহমান রুহেল, প্রযোজক আবদুল আজিজ প্রমুখ।
দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে পর্যায়ক্রমে সিনেপ্লেক্স নির্মাণ করা হবে এমনটাই জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের কর্ণধার মাহবুবর রহমান।

ছোট ও বড় পর্দার অনেকেই উপস্থিত ছিলেন এই উদ্বোধনী অনুষ্ঠানে।
ছবি: নাহিয়ান ইমন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…











