চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন মেগা ধারাবাহিকে ‘রাজা বিক্রম সিংহ’ রিয়াজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৬ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

বিখ্যাত ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত হচ্ছে মেগা ধারাবাহিক নাটক ‘কাজল রেখা’। সেখানে বিশেষ চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ আহমেদ। তাকে দেখা যাবে, রাজা বিক্রম সিংহের চরিত্রে।

এস এম সালাহ উদ্দিনের পরিচালনায় প্রায় দুই সপ্তাহ ধরে ‘কাজল রেখা’র শুটিং চলছে একটি বেসরকারি টিভির স্টুডিওতে।

নির্মাতা জানিয়েছেন, রিয়াজ একদিন শুটিংয়ে অংশ নিয়েছেন। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করছেন মারিয়া ফারিহ উপমা, আরমান পারভেজ মুরাদ, সুষমা সরকার, মুনিরা ইউসুফ মিমি, সৈয়দ শুভ্র, ফারজানা ছবি, গোলাম ফরিদা ছন্দা, ফারজানা চুমকি, শাখাওয়াত শিমুল, মোমেনা চৌধুরী, দোয়েল, কোহিনূর আলম, ঝুনা চৌধুরী, সৈয়দা শিলা, শুভেচ্ছা রহমান প্রমুখ।

চিত্রনায়ক রিয়াজ বলেন, পৌরণিক গল্প নিয়ে ‘কাজল রেখা’ নির্মিত হচ্ছে। আমাদের দেশে এ ধরণের কাজে অনেক সীমাবন্ধতা থাকে। বাজেট, কস্টিউম, প্রযুক্তি থেকে অনেক কিছুর সীমাবন্ধতা। সবকিছুর উৎরে ‘কাজল রেখা’ একটি ভালো কাজের চেষ্টা করা হচ্ছে। এতে আমি অতিথি চরিত্রে কাজ করছি। কাজটা কতটা ভালো হবে, সেটা দর্শক দেখলে বোঝা যাবে।

‘কাজল রেখা’র শুটিং চলমান। শনিবার সন্ধ্যায় শুটিং ফাঁকে এর শিল্পী, কলাকুশলীদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন নির্মাতা সালাহ উদ্দিন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রোডাকশনের ব্যানারে নাটকটি প্রযোজনা করছেন কাজী রিটন। ব্যয়বহুল ও সর্বাধুনিক ভিএফএক্স ও গ্রাফিক্সের উপর ভিত্তি করে কাজল রেখা নির্মিত হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানান নির্মাতা সালাহ উদ্দিন।

Reneta

নির্মাতা সালাহ উদ্দিন বলেন, নিজেদের সাংস্কৃতিকে বিশ্বের কাছে তুলে ধরতেই ‘কাজল রেখা’ নির্মাণের প্রয়াস। এখানে অনেক মজার কিছু চরিত্র রয়েছে। সব বয়সী দর্শকদের কাজটি দেখার আমন্ত্রণ জানাই। এ কাজের মাধ্যমে সিন্দাবাদ, সিনড্রেলা, আলাদীনের মতো ‘কাজল রেখা’র নামও সারা দুনিয়ায় মানুষ চিনবে বলে বিশ্বাস করি। শিগগির ‘কাজল রেখা’ দীপ্ত টিভির পর্দায় প্রচার হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরমান পারভেজ মুরাদকাজল রেখারিয়াজ
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬

ব্রাজিল-ইতালির বিরল কীর্তি ছুঁতে পারবে আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (সংগৃহীত)।

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আপডেট দিল নির্বাচন কমিশন

জুলাই ১৬, ২০২৬

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT