‘মিশন ইম্পসিবল: রোগ নেশনে’ বেশ মারকুটে ভূমিকায় অভিনয় করেছিলেন রেবেকা ফারগুসন। শুরু থেকে শেষ পর্যন্ত তার চরিত্রটি আকর্ষণ জাগিয়ে রেখেছিল। নিজেকে প্রমাণ করেছিলেন ডেয়ারডেভিল টম ক্রুজের যোগ্য সহশিল্পী হিসেবে। তাকে ফের দেখা যাবে অ্যাকশন সিরিজটির নতুন পর্বে।
রেবেকা বর্তমানে ব্যস্ত আছেন ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ সিনেমার শুটিংয়ে। নতুন বছরের শুরুতে যোগ দিবেন ‘দ্য স্নোম্যান’ ইউনিটে। এতে তার বিপরীতে অভিনয় করবেন মাইকেল ফাসবেন্ডার। এরপর দেখা যেতে পারে ‘এলিয়েন: কভন্যান্ট’ চলচ্চিত্রে।
এবার শোনা যাচ্ছে ‘মিশন ইস্পসিবল ৬’-এ যোগ দিচ্ছেন রেবেকা। এরই মধ্যে পরিচালক ক্রিস্টোফার ম্যাককুয়ারি ও অভিনেতা টম ক্রুজ নতুন পর্বের কথা নিশ্চিত করেছেন।






