চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন মিউজিক ভিডিওতে প্রশংসিত মাহিম করিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৭ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

ভারতের শীর্ষস্থানীয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টি সিরিজের ব্যানারে নির্মিত আরো একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন বাংলাদেশের মাহিম করিম। সেখানে মাহিমের সঙ্গে রয়েছেন মডেল উপসা শর্মা।

সোমবার প্রকাশ হওয়া ‘এক তেরা ছায়া হো’ গানে দুদেশের এই যুগলের রোমান্স নজর কেড়েছে।গানটিতে বাংলাদেশের মাহিমের লুক ও অভিব্যক্তি বেশ প্রশংসিত হয়েছে।

মাহিম চ্যানেল আই অনলাইনকে বলেন, টি-সিরিজের ব্যানারে বাংলাদেশ থেকে মডেল হিসেবে আমি প্রথম কাজ করেছিলাম। এবার তাদের সঙ্গে আরও একটি কাজ করা হলো। এটা আমাদের দেশের জন্য সুখবর যে এতদিন এই ব্যানারে পাকিস্তানি ও অন্যান্য দেশের মডেলরা কাজ করেছেন। বাংলাদেশ থেকে আমি শুরু করেছি। হয়তো আগামীতে এদেশের আরও অনেক মডেলই তাদের সঙ্গে কাজের সুযোগ পাবেন।

গানটিতে কণ্ঠ দিয়েছেন স্যাম ও ফারাহ। কথা ও সুর করেছেন আবির। সঙ্গীতায়োজন করেছেন ফারাহ ও রুম্মান। মিউজিক ভিডিওটি যৌথভাবে পরিচালনা করেছেন রুম্মান চৌধুরী ও পুরু শর্মা।

ভিডিওতে মাহিমের বিপরীতে ছিলেন ভারতের এ প্রজন্মের আবেদনময়ী মডেল উপমা শর্মা। মাহিম-উপমাকে পুরো ভিডিও জুড়ে রোমান্স করতে দেখা গেছে। ভারতের জয়পুর, উদয়পুর, চণ্ডীগড়ের বিভিন্ন লোকেশনে গানটির শুটিং হয় প্রায় মাস ছয়েক আগে।

এর আগে ভারতের টি সিরিজের ব্যানারে ‘ইতনা দূর’ গানে প্রথমবার মডেল হয়েছিলেন মাহিম। সেই গান দিয়েই তিনি প্রথমবার ব্যাপক আলোচনায় আসেন। পাশাপাশি টি সিরিজের সঙ্গে কাজের সুবাদে বেশ পরিচিতিও পান।

Reneta

মডেলিং এর পাশাপাশি মাহিম চালু করছেন নিজের প্রডাকশন হাউজ। নাম এমকে প্রডাকশন হাউজ। যেখানে নাটক ও মিউজিক ভিডিও এবং সিনেমা নির্মাণ করা হবে।

এছাড়াও চলচ্চিত্র দিয়ে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করবেন মাহিম। সেজন্য এখন জোর প্রস্তুতি নিচ্ছেন।

তিনি বলেন, এখানে শখ বা জেদ নয়, আমি বাণিজ্যিক ও সৃজনশীল উদ্দেশ্য নিয়েই মাঠে নেমেছি। তাই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহিম করিমমিউজিক ভিডিও
শেয়ারTweetPin1

সর্বশেষ

সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২৫, ২০২৬
ছবি: নিহত আইনজীবী নিজাম উদ্দিন শান্ত

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত

জুলাই ২৫, ২০২৬

ফাইনাল নয়, ডি মারিয়ার কাছে ইংল্যান্ডকে হারানো ছিল বিশ্বকাপের সেরা অর্জন

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত

জুলাই ২৫, ২০২৬

চিলির সেরা ক্লাবেই যাচ্ছেন বিশ্বকাপ মাতানো কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনহা

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT