চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের প্রতিক্রিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৮ পূর্বাহ্ণ ১৪, জুলাই ২০১৫
রাজনীতি
A A

মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের প্রতিশ্রুতি দিয়েছেন মন্ত্রী পরিষদে সদ্য যোগ দেওয়া ও পদন্নতি পাওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। বঙ্গভবনে শপথ নেওয়ার পরপরই তারা তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় এ আশাবাদ ব্যক্ত করেছেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া আসাদুজ্জামান কামাল বলেন, দায়িত্ব বাড়া বা কমার বিষয় নয়। আরও সতর্ক থাকার জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সব সময় আমার ছায়ার মতো সঙ্গে ছিলেন। এখনও তিনি আমাকে গাইডলাইন দেবেন। চ্যালেঞ্জের মধ্যেই তো ছিলাম, আগে যা করেছি, এখনও তাই করবো।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়েই পূর্ণ মন্ত্র্রীত্ব পাওয়া ইয়াফেস ওসমান বলেন, অনুভূতির খুব পরিবর্তন হয়নি। কারণ আগে যে কাজ করেছি, এখনও সে কাজই করব। আগে সিনসিয়ারলি কাজ করেছি, এখনও সিনসিয়ারলি কাজ করব। নতুন করে তো আর পাখা গজাবে না।

Banglabid

প্রথমবারের মত মন্ত্রীসভার সদস্য হওয়া নুরুল ইসলাম বিএসসি সাংবাদিকদের জানান, আমি যে দায়িত্ব পাবো, সমস্যা চিহ্নিত করে প্রতিকারের ব্যবস্থা করবো। প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন, দেশ ও জাতিকে কিছু দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। চেষ্টা করবো জনগণকে ভালো কিছু দেওয়ার। বড় ধরনের কোনো চ্যালেঞ্জ দেখছি না। যে সব চ্যালেঞ্জ ছিল, আমি এগিয়ে যেতে চাই। তিন বছর যথেষ্ট সময়। তিন বছরে ভালো মতো এগিয়ে যেতে পারব বলে আশা করছি।

মন্ত্রী সভার আরেক নতুন মুখ ও প্রথম বারের মত প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া তারানা হালিম নিজের প্রতিমন্ত্রী হওয়াকে নারীর বিজয় হিসেবে দেখছেন। তারানা বলেন, এটা নারীর ক্ষমতায়নের বিজয়। শিল্প আমার অন্তরের বিষয়, আর এটা বিশ্বাসের বিষয়। প্রধানমন্ত্রী যে আমাকে দায়িত্ব দিয়ে ভুল করেননি, এটা প্রমাণ করতে চাই। প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন, আমি তার প্রতি বিশ্বস্ত থেকে আমার শ্রম, মেধা, শিক্ষা সব কিছু দিয়ে জনগণের সেবা করার চেষ্টা করবো।

খাদ্য প্রতিমন্ত্রী হিসেবে প্রথমবারের মত শপথ নেওয়া নুরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী সফলতার সঙ্গে দেশ পরিচালনা করছেন। আমি প্রধানমন্ত্রীকে সহায়তা করব। সচেতনভাবে এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।

Reneta

মঙ্গলবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংক্ষিপ্ত অনুষ্ঠানে বঙ্গভবনে তাদের শপথবাক্য পাঠ করান। সেসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রদবদল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছয় মাসে ১২ কেজি ওজন কমেছে মির্জা ফখরুলের

পরবর্তী

রেলমন্ত্রীর অ্যাকশন

পরবর্তী

রেলমন্ত্রীর অ্যাকশন

ঢাকায় আমজাদ খান চৌধুরীর মৃতদেহ

সর্বশেষ

ছবি: অধ্যাপক মোবাশ্বের মোনেম।(সংগৃহীত)।

পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম

আগস্ট ১৮, ২০২৬

মহাসড়কে আইন ভাঙলেই ধরা এআই ক্যামেরায়, স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্বোধন

আগস্ট ১৮, ২০২৬

আর্জেন্টিনার শিরোপার হ্যাটট্রিক, ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্ট্রোকের চিকিৎসায় গিয়ে মূত্রথলিতে মিলল ৩.১ কেজির পাথর!

আগস্ট ১৮, ২০২৬
ফেনী জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাকে ফোনে না পেয়ে ঢাকা থেকে ছুটে এল ছেলে, ঘরে মিলল মরদেহ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT