বাংলাদেশ

নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক সোমবার

নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক সোমবার

ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক বসবে সোমবার। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুলভাবে বিজয় লাভ করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট।

এরপর গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা। ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রীকে নিয়ে নতুন সরকারের মন্ত্রিসভা সাজিয়েছেন তিনি।

বিষয়:নতুন মন্ত্রিসভা মন্ত্রিসভা মন্ত্রিসভার বৈঠক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…