চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন মন্ত্রিপরিষদ নিয়ে টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নতুন সরকারের ৪৭ সদস্যের মন্ত্রিপরিষদ সদস্য নিয়ে  বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে একদিনের সফরে টুঙ্গিপাড়া যাচ্ছেন আগামী ৯ জানুয়ারি বুধবার। নির্বাচন ও সরকার গঠনের পর টুঙ্গিপাড়ায় এটাই তার প্রথম সফর।

সোমবার প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় গোপালগঞ্জ জেলা প্রশাসক সরকার মোখলেচুর রহমানকে এ কথা জানিয়েছেন।

ফ্যাক্স বার্তায় জানানো হয়েছে, আগামী বুধবার সকাল ৯টা ৫০ মিনিটে শেখ হাসিনা গণভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করার কথা রয়েছে। সকাল ১০টায় তিনি হেলিকপ্টারযোগে গোপালগঞ্জের টুঙ্গি পাড়ার উদ্দেশ্য যাত্রা করবেন বলে জানানো হয়ছে।সকাল ১০টা ৪০ মিনিটে শেখ হাসিনা টুঙ্গিপাড়া পৌঁছে বেলা ১১টায় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ, দোয়া ও মোনাজাত করে বঙ্গবন্ধুর আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন। এ সময় সশস্ত্র বাহিনী প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করবেন।

এদিন দুপুর ১২টা ২০ মিনিটের মধ্যে সকল কর্মসূচী শেষ করে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ৩ আসন থেকে শেখ হাসিনা ২ লক্ষ ৪৪ হাজার ৯০৯ ভোট পেয়ে এমপি পদে বিজয়ী হন।

এদিকে, গোপালগঞ্জের পুলিশ সুপার মো, সাইদুর রহমান জানিয়েছেন, বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর উপলক্ষে গোটা গোপালগঞ্জ জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।জেলার টুঙ্গিপাড়াসহ জেলার বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে সাদা পোশাক ও পোশাকধারী পুলিশসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচননতুন মন্ত্রিপরিষদপ্রধানমন্ত্রী শেখ হাসিনাবঙ্গবন্ধুর সমাধি
শেয়ারTweetPin

সর্বশেষ

সাংবাদিক খালেদ খুররম পারভেজ মারা গেছেন

জুলাই ৫, ২০২৬

চীনের উপকূলে যৌথ নৌ-মহড়া করবে চীন-রাশিয়া

জুলাই ৫, ২০২৬

নরওয়ের বিপক্ষে কখনও জেতেনি ব্রাজিল

জুলাই ৫, ২০২৬

ব্রাজিল এখন চ্যাম্পিয়ন দলের মতোই খেলছে: রেজাউল করিম রেহান

জুলাই ৫, ২০২৬

ইসলামিক ফাউন্ডেশনের নামে ‘ভুয়া’ নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT