চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বেতন নিয়ে ‘সন্তোষজনক’ সমাধানের আশ্বাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৭ পূর্বাহ্ণ ২৮, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

৮ম বেতন স্কেলের ‘অসঙ্গতি ও বৈষম্যের’ বিপরীতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এবং প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির প্রস্তাবনা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিবদের সাথে বৃহস্পতিবার এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আলোচনায় সংক্ষুদ্ধ দুটি পক্ষকেই কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে জানিয়ে সন্তোষজনক সমাধানের আশ্বাস দেয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সৌহার্দপূর্ণ পরিবেশে’ অনুষ্ঠিত বৈঠকটিতে ফেডারেশনের নেতৃবৃন্দের উত্থাপিত প্রস্তাবনাগুলো নিয়ে আলোচনা হয়। এই আলোচনা অব্যাহত থাকবে এবং সমস্যার একটি সন্তোষজনক সমাধান হবে মর্মে আশাবাদ ব্যক্ত করা হয়।’

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুবুর রহমান এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ হেলালউদ্দিন এর সাথে বৈঠকে বসেন ফেডারেশনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এর সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক ড. এ এস এম মাকসুদ কামালসহ অন্যান্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।

‘সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের যথাসময়ে পদোন্নতির স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করতে সাংগঠনিক কাঠামো সংস্কারের প্রক্রিয়া চলছে। তাই প্রস্তাবিত কাঠামো অতিসত্ত্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে। ক্যাডারের বাইরের সংস্থা ও দপ্তরের সাংগঠনিক কাঠামোও পর্যায়ক্রমে সংস্কার করা হবে।’

Reneta

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির সাথে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বৈঠকে এসব আলোচনা হয়। বৈঠকে উপজেলা পরিষদ ব্যবস্থাপনার বিষয়েও আলোচনা হয়।

সভায় প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির আহ্বায়ক আ ফ ম বাহাউদ্দিন নাসিম এমপি, সদস্যসচিব মো. ফিরোজ খান, সদস্য অধ্যাপক ডা. মাহমুদ হাসান, অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, প্রকৌশলী কবির আহমেদ ভূইয়া, প্রকৌশলী মো. আব্দুস সবুর, মো. মোবারক আলী, স. ম. গোলাম কিবরিয়া, অধ্যাপক নাসরীন বেগম, আই কে সেলিম উল্লাহ খোন্দকার, খায়রুল আলম প্রিন্স উপস্থিত ছিলেন।

শিক্ষা ক্যাডারের বিদ্যমান চতুর্থ গ্রেডের পদগুলো তৃতীয় গ্রেডে উন্নীত করা সংক্রান্ত বেতন বৈষম্য দূরকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে সভায় জানানো হয়।

৮ম বেতনস্কেলের মাধ্যমে সৃষ্ট সরকারি প্রথম শ্রেণির চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ক্যাডার-ননক্যাডার বৈষম্য নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়। এছাড়াও নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভুত প্রেষণ প্রথা ক্রমান্বয়ে বিলোপ করার বিষয়ে ঐকমত্য হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অষ্টম বেতন কাঠামোবেতন বৈষম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT