চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এখন একাই একটা ছবি টানার ক্ষমতা আমার আছে’

বললেন জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ণ ১২, জুলাই ২০২৫
বিনোদন
A A
জনপ্রিয় নারী নেতা জনসম্মুখে হাসিমুখে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয়ে নিজের অবস্থান মজবুত করে নেওয়া ঋতুপর্ণা সেনগুপ্ত এবার নিজের যাত্রাপথ, সংগ্রাম ও সাফল্য নিয়ে খোলামেলা কথা বললেন ‘টাইমস অব ইন্ডিয়া’র সাথে। বেতন বৈষম্য, জেন্ডার বৈষম্য, বিয়ের পর অভিনেত্রীদের প্রতি ইন্ডাস্ট্রির দৃষ্টিভঙ্গি—সব নিয়েই বললেন নিজের অভিজ্ঞতা। পাশাপাশি জানালেন, সিনেমার প্রতি তার ভালোবাসা এবং ওটিটিতে অভিনয়ের আকাঙ্খা নিয়েও-

বেতন বৈষম্য নিয়ে এখনও লড়াই
“পে গ্যাপ আজও আছে,” বলেন ঋতুপর্ণা। “তবে আমি নিজের এবং অন্যদের পক্ষে দাঁড়িয়েছি সবসময়। নায়কদেরই বক্স অফিস ভরসা হিসেবে ধরা হতো, কিন্তু ধীরে ধীরে আমি সম্মান অর্জন করেছি, ভালো পারিশ্রমিক পেয়েছি। তবুও এখনও অনেক পথ বাকি।”

নিজের যাত্রাপথ নিয়ে কৃতজ্ঞতা
১৯৯২ সালে ‘শ্বেতপাথরের থালা’ সিনেমায় প্রথম শট দেওয়ার সেই স্টুডিওতে ফিরে গিয়ে ঋতুপর্ণা বলেন, “তখন মায়ের সঙ্গে সাদা অ্যাম্বাসাডরে এসে নামতাম, আর আজ নিরাপত্তা ঘেরা বিলাসবহুল গাড়িতে আসি। আমার পরিশ্রম শুধু আমাকে নয়, অনেক পরিবারকে জীবিকা দিয়েছে। প্রত্যেক ব্যর্থতা ছিল শিক্ষা, আর প্রতিটি সাফল্য আমাকে আরও ক্ষুধার্ত করেছে।”

খুশি নারী যাত্রী বাসে, হাসিমুখে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ তখনকার খ্যাতি বনাম আজকের খ্যাতি
“আমার ক্যারিয়ার যখন শুরু, তখন সোশ্যাল মিডিয়া ছিল না। ম্যাগাজিন আর সিনেমাই ছিল পরিচিতির মাধ্যম। খ্যাতি আসতো ধীরে, কিন্তু সেই জার্নিটা ছিল জাদুকরী। এখন রিল আর ভাইরাল মুহূর্তেই সব হয়, কিন্তু তা খুব তাড়াতাড়ি ফুরিয়েও যায়। আমার স্থায়ী ও অর্থবহ যাত্রার জন্য আমি কৃতজ্ঞ।”

ওটিটিতে কাজের জন্য ভালো স্ক্রিপ্টের অপেক্ষায়
“সিনেমাই আমার প্রথম ভালোবাসা,” বলেন ঋতুপর্ণা। “তবে ওটিটিতে এমন কোনো স্ক্রিপ্ট এখনও পাইনি যা সত্যিই টানে। আমি এমনকি নিজের বয়সের চেয়ে বড় চরিত্রেও আগ্রহী, যদি গল্পটা গভীর হয়।”

টলিউডে প্রয়োজন দৃষ্টিভঙ্গিসম্পন্ন প্রযোজকের
টলিউড ইন্ডাস্ট্রির আর্থিক দুর্বলতা নিয়ে তিনি বলেন, “টলিউডে দরকার এমন প্রযোজক, যারা ধৈর্য ধরবেন, ঝুঁকি নেবেন। সিনেমা তৈরি হয় সময় আর বিশ্বাস দিয়ে। এটা কোনো তাৎক্ষণিক লাভের ব্যবসা নয়।”

সৌন্দর্যবতী নারী হাসিমুখে ক্যামেরার দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ বিয়ে ও মাতৃত্ব: প্রতিবন্ধকতা নয়, শক্তি
“বিয়ের পর মেয়েদের পিছনে ফেলে দেওয়ার একটা সংস্কৃতি ছিল ইন্ডাস্ট্রিতে,” বলেন তিনি। “কিন্তু আমি তা ভাঙতে চেয়েছি। বিয়ের এক মাস পরেই শুটিংয়ে ফিরে গিয়েছিলাম। মাতৃত্ব আমাকে পূর্ণতা দিয়েছে, যদিও শরীর নিয়ে কটূ মন্তব্য শুনতে হয়েছে। আমি বারবার ঘুরে দাঁড়িয়েছি। আজ ইন্ডাস্ট্রি অনেক পাল্টেছে—এখন ট্যালেন্টই মুখ্য।”

Reneta

পুরুষতান্ত্রিক ইন্ডাস্ট্রির বাস্তবতা
“ছবির কেন্দ্রে সবসময়ই নায়কের আধিপত্য ছিল। তাকে ঘিরেই গল্প তৈরী হত। আমি বহুবার শুধু নায়কের ছায়া হয়ে থেকেছি। তবুও কিছু ভালো লেখা চরিত্র করার সুযোগ পেয়েছি। এখন আমি জানি, একাই একটা ছবি টানার ক্ষমতা আমার আছে।”

অফিসে কাজের জন্য প্রস্তুত নারী, বই পড়ছেন, পছন্দের পোশাক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
‘ম্যাডাম সেনগুপ্ত’ সিনেমার একটি দৃশ্যে ঋতুপর্ণা

কাজ নিয়ে ব্যস্ততা
অভিনেত্রী হিসেবে জার্নি শুরু করলেও এখন তিনি প্রযোজকও। চলতি বছর মুক্তি পেয়েছে তার প্রযোজিত ছবি ‘পুরাতন’। এ বার মুক্তি পেল ‘ম্যাডাম সেনগুপ্ত’, এটিতেও অভিনয় করেছেন তিনি। সামনে মহানায়িকা সূচিত্রা সেনকে নিয়ে একটি প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা আছে বলেও জানান। –টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋতুপর্ণাঋতুপর্ণা সেনপুরুষশাসিত সিনেমাবেতন বৈষম্যলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জন্তর মন্তরের বিক্ষোভে গালিগালাজ, আমি তাদের ক্ষমা করতে চাই বললেন মোদি

আগস্ট ১, ২০২৬

মরক্কো থেকে স্পেনে ঢোকার চেষ্টায় নিহত ৫৭ অভিবাসী

আগস্ট ১, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৭

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT