চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন ড্রেসিং পদ্ধতি অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধ করবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৬ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০১৫
অন্যান্য, স্বাস্থ্য
A A

বাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা নতুন এক ধরণের ড্রেসিং পদ্ধতি আবিষ্কার করেছেন যা ক্ষত স্থানে ইনফেকশন সনাক্ত করতে পারলে নিজেই থেকেই ড্রেসিং’র রং পরিবর্তন করে ফেলে। এর মাধ্যমে চিকিৎসকরা এখন থেকে খুব সহজেই ক্ষত স্থানে ব্যাক্টেরিয়া দ্বারা হওয়া ইনফেকশন সনাক্ত ও দ্রুত এর চিকিৎসা করতে পারবেন। বিশেষ করে আগুনে পোড়া রোগীদের জন্য এটি অনেক উপকারি হবে। কারণ ইনফেকশনের জন্য অহেতুক আর অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হবেনা।

নতুন এই ড্রেসিং পদ্ধতিতে এর ভিতরে থাকা ছোট ছোট ক্যাপসুল থেকে ফ্লোরোসেন্ট বের হয়। যা ক্ষত স্থানে ব্যাক্টেরিয়া থেকে নিঃসৃত বিষকে ধ্বংস করে ফেলে।

বিশ্ববিদ্যালয়ের বায়োফিজিক্যাল বিষয়ের প্রফেসর ও গবেষণাটির প্রধান গবেষক টবি জেনকিনস’র মতে, নতুন এই ড্রেসিং পদ্ধতি অনেক মানুষের জীবন বাঁচাতে পারবে।

ড্রেসিং খোলার আগে ক্ষত স্থানে কোনো ইনফেকশন হয়েছে কিনা তা সনাক্ত করা চিকিৎসকদের জন্য অনেকটা কষ্টসাধ্য। বিশেষ করে শিশুদের অপরিপক্ক হজম প্রক্রিয়ার জন্য তাদের আগুনে পোড়া ক্ষত স্থানে কোনো ইনফেকশন হয়েছে কিনা তা বোঝা খুব কঠিন। যদি ইনফেকশন হয়, তাহলে ধীরে ধীরে ক্ষত স্থানে ওই ইনফেকশন বাড়তে থাকে। যার ফলে রোগীকে দীর্ঘদিন হাসপাতালে থাকতে হতে পারে। অনেক সময় ইনফেকশনে আক্রান্ত হয়ে রোগী মারাও যায়। তাই বেশির ভাগ সময়ে চিকিৎসকরা ইনফেকশন সম্পর্কে নিশ্চিত হওয়ার আগেই বিভিন্ন ধরণের শক্তিশালী অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন। যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। কোনো ইনফেকশন না থাকলে, ওই শক্তিশালী অ্যান্টিবায়োটিক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা চিরতরে নষ্ট করে দেয়। তখন প্রয়োজনের সময় রোগ সারাতে কোনো ওষুধই শরীরে কাজ করেনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লাইফস্টাইল
শেয়ারTweetPin

সর্বশেষ

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT