চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন ছবির জন্য ‘ওজন কমাচ্ছেন’ সিয়াম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

‘পোড়ামন ২’ মুক্তির আগেই নতুন ছবির প্রস্তুতি নিচ্ছেন সিয়াম। ওই প্রস্তুতির অংশ হিসেবে তাকে অনেককিছু মেনে চলতে হচ্ছে। খাওয়া-দাওয়া করতে হচ্ছে খুব বেছে বেছে। শরীর চর্চায় আগের চেয়ে মনোযোগও বাড়াতে হয়েছে।

চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানান সিয়াম। তিনি বলেন, নতুন ছবিতে আমার চরিত্রটি থেকে যে ধারণা পেয়েছি তাতে মনে হয়েছে আমার ওজন কমানো দরকার। বিষয়টি পরিচালক ও প্রযোজক দুজনকেই জানিয়েছি। তারাও চাচ্ছেন আমি ওজন কমাই।

সিয়াম বলেন, কি পরিমাণে যে নিয়ম মেনে চলছি সেটা আর কাকে বলি! বিশেষ করে খাবার-দাবার ও এর বিভিন্ন পুষ্টিগুণ মেনে চলছি। তিনি বলেন, ক’দিনের মধ্যে ৮ কেজির মতো ওজন কমে গেছে। আরো কমাতে হবে। কারণ, নতুন দর্শকদের কাছে নতুন সিয়ামকে উপহার দিতে চাই।

‘পোড়ামন ২’ ছবির পর নতুন যে ছবিতে কাজ করতে যাচ্ছেন সিয়াম প্রাথমিকভাবে তার নাম রাখা হয়েছে ‘দহন’। ওই ছবিতে সিয়ামের বিপরীতে থাকবেন পূজা চেরি। সিয়াম বলেন, প্রাথমিকভাবে নাম রাখা হয়েছে ‘দহন’, তবে এটি এখনও চূড়ান্ত হয়নি।

শোনা যাচ্ছিল, মার্চের শেষের দিকে ‘দহন’ ছবির শুটিং শুরু হবে। কিন্তু সিয়াম বললেন, মার্চের মধ্যে শুরু হবে কিনা সন্দেহ আছে। কারণ অনেক কাজ এখনো বাকি। তিনি বলেন, নতুন এই ছবির চরিত্র নিয়ে এখনই কিছু জানাতে চাই না। এটা চমক হিসেবে থাক। তবে পোড়ামন ২ তে আমি চরিত্রে অভিনয় করছি, পরের ছবিতে তার থেকে ঠিক উল্টো।

পোড়ামন ২ মুক্তি পাবে আগামী পহেলা বৈশাখে, পরিচালনা করছেন রায়হান রাফি। সিয়ামের নতুন ছবিটিও পরিচালনা করছেন রায়হান রাফি। প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT