চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন ছবিতে এবিএম সুমন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

‘ঢাকা অ্যাটাক’ ছবি দিয়ে আলোচিত হওয়া অভিনেতা এবিএম সুমন নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। নবীন নির্মাতা সৌরভ কুণ্ডুর ‘গিরগিটি’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেতা। জানালেন, এতে সহকারী পুলিশ কমিশনারের চরিত্রে দেখা যাবে তাকে।

এবিএম সুমন বলেন, সোমবার (২০ জানুয়ারি) মানিকগঞ্জে ‘গিরগিটি’র শুটিং শুরু হচ্ছে। প্রথম দিন থেকেই শুটিংয়ে অংশ নিচ্ছি। তিনি বলেন, সৌরভ কুণ্ডু ‘ঢাকা অ্যাটাক’ ছবির সহকারী পরিচালক ছিলেন। তখন থেকেই তার সঙ্গে আমার সখ্য। গিরগিটি ছবির গল্প বেশ ভালো লেগেছে। তাই এতে কাজ করছি। বেশ কয়েক মাস ধরে প্রস্তুতি নিয়েছি। এখন শুটিং শুরু করার পালা।

পরিচালক সৌরভ কুণ্ডু বলেন, সুমন ভাই যে চরিত্রটি করছেন, সে চরিত্রে তিনি ছাড়া আমি আর কাউকে ভাবতে পারিনি। আমি গল্প শোনানোর সঙ্গে সঙ্গে তিনি কাজ করতে রাজি হয়েছেন। সেজন্য সুমন ভাইকে ধন্যবাদ। আশা করছি দর্শকদের সময়োপযোগী ও ভালো লাগার মতো একটি ছবি উপহার দিতে পারব।

Banglabid

সুমন ছাড়াও ‘গিরগিটি’তে অভিনয় করছেন তাসকিন রহমান, শতাব্দী ওয়াদুদ, দীপু ইমাম, মিলি বাসার, হামিদুর রহমান ও খালেকুজ্জান। ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শাহজাহান সৌরভ।

সম্প্রতি এই ছবির টাইটেল সং করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে দেশের জনপ্রিয় হার্ড রক ব্যান্ড ওয়ারফেইজ। এবারই প্রথম ব্যান্ডটি কোনো ছবিতে কাজ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এবিএম সুমনওয়ারফেইজতাসকিনলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মালিককেই খেয়ে ফেলল পোষা শূকর

পরবর্তী

আন্দোলকারীদের খাবার ও কম্বল কেড়ে নিল পুলিশ

পরবর্তী

আন্দোলকারীদের খাবার ও কম্বল কেড়ে নিল পুলিশ

বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিতে বাংলাদেশ

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT