চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন চ্যাম্পিয়নের অপেক্ষায় বিশ্বকাপ

মুহাম্মদ মেহেদী হাসানমুহাম্মদ মেহেদী হাসান
১০:১৫ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৯
- লিড নিউজ, - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
লিগ পর্বে টসের ক্ষণ

লিগ পর্বে টসের ক্ষণ

ভারতকে ১৮ রানে হারিয়ে টানা দ্বিতীয় আসরে ফাইনালের মঞ্চে পা রেখে অর্ধেক কাজটা করে রেখেছিল নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে বাকি কাজটা সারল ইংল্যান্ড। তাতে ১৪ জুলাই লর্ডসে কিউই-ইংলিশ মহারণে যার হাতেই শিরোপা উঠুক, নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে বিশ্বকাপ।

সব ঠিক থাকলে লর্ডসে রোববার বাংলাদেশ সময় দুপুর ৩.৩০ মিনিটে টস করতে নামবেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ও ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান। দুদলের জন্য নির্ধারিত ১০০ ওভারের লড়াই শেষে তাদের একজন উঁচিয়ে ধরবেন শিরোপা। সেটি মরগান বা উইলিয়ামসন যে-ই হোন না কোনো, তার দেশের জন্য প্রথম বিশ্বকাপ জয় হবে।

ইংল্যান্ড এন্ড ওয়েলসে এবার বসেছে বিশ্বকাপের দ্বাদশ আসর। আগের আসরগুলো মিলিয়ে সর্বোচ্চ পাঁচবারের শিরোপা জেতা দল অস্ট্রেলিয়া। দুবার করে জিতেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। একবার করে টাইটেল গেছে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। নিউজিল্যান্ড বা ইংল্যান্ড কখনোই শিরোপা জিততে পারেনি।

অবশ্য এর আগেও একবার শিরোপার মঞ্চে গিয়েছিল চলতি আসর নিয়ে মোট আটবার সেমিফাইনালে খেলা নিউজিল্যান্ড। এবার নিয়ে ফাইনালে আসাটা দুইয়ে দাঁড়াল। প্রথমবার গত আসরেই, তাসমান সাগরপাড়ের প্রতিবেশী অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথ আয়োজক ছিল তারাও। ফাইনালে অজিদের কাছেই ভেঙে পড়ে ব্রেন্ডন ম্যাককালামের দল।

এই শিরোপার জন্য এতকিছু

ইংল্যান্ড সেখানে প্রথমবার ফাইনালে ওঠে সেই ১৯৭৯ সালে, টুর্নামেন্টের দ্বিতীয় আসরেই, হারে ওয়েস্ট ইন্ডিজের কাছে। পরে ইংলিশরা আরও দুবার ফাইনালে খেলেছে, ১৯৮৭ সালে হারে অস্ট্রেলিয়ার কাছে। পরেরবার ১৯৯২ আসরে হার পাকিস্তানের কাছে। কখনোই শিরোপা জিততে না পারা ইংলিশরা এবার চতুর্থবারের মতো শিরোপার মঞ্চে গেল।

পথে সেমিতে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। লিগপর্বে গেছে নানা চড়াই-উতরাই। ৯ ম্যাচে ৬ জয় ও ৩ হারের পথ মাড়িয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থেকে সেরা চারে পা রেখেছিল মরগান-রুটদের দল।

Reneta

নিউজিল্যান্ডও সেখানে গেছে নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে। সেরা চারে এসেছে চতুর্থ দল হিসেবে। লিগপর্বে ৯ ম্যাচে ৫ জয় ও ৩ হারের সঙ্গে একটি বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে সেমিতে আসে উইলিয়ামসন-বোল্টদের দল। তবে চার নম্বর দল হিসেবে সেমিতে এলেও ভারতকে ১৮ রানে হারিয়ে সবার আগে ফাইনালের টিকিট কাটে কিউইরাই।

চোখ এখন লর্ডসে। মহারণের মঞ্চ প্রস্তুত হচ্ছে। প্রতিপক্ষ ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। কুশীলব হিসেবে একদিকে স্টোকস-আর্চাররা, অন্যদিকে গাপটিল-টেলররা। ক্রিকেট ভাগ্য যার দিকেই হেলে যাক রোববার, নতুন চ্যাম্পিয়নই পাবে বিশ্বকাপ। আপাতত রোমাঞ্চের অপেক্ষা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড-নিউজিল্যান্ডউইলিয়ামসনবিশ্বকাপ-২০১৯মরগান
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT