চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন চমক নিয়ে আসছে গ্যালাক্সি নোট-৬

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২১ পূর্বাহ্ণ ২৪, এপ্রিল ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

চলতি বছরের সেরা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের প্রতিযোগিতায় সামনের দিকেই আছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস৭ ও এস৭ এজ। তবে বাজারে না এলেও সবার চোখ এখন স্যামসাংয়ের আসন্ন নোট মডেলের নতুন ফোনের দিকে, যার নাম গ্যালাক্সি নোট ৬ হবে বলে মনে করা হচ্ছে।

কোরিয়ার এই ইলেকট্রনিকস জায়ান্ট নতুন মডেলটির জন্য দু’ধরণের স্ক্রিন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে বলে জানিয়েছে স্যামসাং সম্পর্কিত সব ধরণের ‘গুজব’-এর বিশ্বস্ত সূত্র স্যামমোবাইল।

ওয়েবসাইটটি জানিয়েছে, স্যামসাং গ্যালাক্সি নোট ৬-এর ডিসপ্লে হবে কোয়াড এইচডি (২৫৬০x১৪৪০) রেজ্যুলেশনের। তবে ডিসপ্লেটি ফ্ল্যাটও হতে পারে, আবার কার্ভড বা বাঁকানোও হতে পারে।

শুধু তাই নয়, উচ্চ ক্ষমতার ব্যাটারিও আসতে যাচ্ছে নোট ৬-এর সঙ্গে। স্যামমোবাইলের রিপোর্ট অনুসারে, স্যামসাং তার গ্যালাক্সি নোট রেঞ্জের নতুন ফোনটিতে যুক্ত করতে যাচ্ছে ৪ হাজার এমএএইচ ক্ষমতার শক্তিশালী ব্যাটারি। নোট ৫-এর ব্যাটারি ছিলো মাত্র ৩২২০ এমএএইচ ক্ষমতার।

এছাড়াও গ্যালাক্সি নোট ৬-এ থাকবে এক্সিনোস ৮৮৯০ চিপযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২৩ প্রসেসর, ৬ জিবির বিশাল র‌্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। সাথে ওয়াটারপ্রুফ ও দ্রুতগতির ওয়্যারলেস চার্জিং ব্যবস্থাও থাকতে পারে।

নতুন এই স্মার্টফোনে ক্যামেরা কোনটা থাকবে, সে ব্যাপারে এখনো নিশ্চিতভাবে জানা না গেলেও গ্যালাক্সি এস৭/এস৭ এজের মতোই f/১.৮ অ্যাপারচারের বিশেষ লো-লাইট শুটিং ফিচারযুক্ত ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ও ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে থাকতে পারে আল্ট্রা-ফাস্ট ডুয়েল পিক্সেল অটোফোকাস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্মার্টফোনস্যামসাং
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT