বিনোদন

নতুন গান ভিডিও নিয়ে সেরাকণ্ঠের ইমরান খন্দকার

নতুন গান ভিডিও নিয়ে সেরাকণ্ঠের ইমরান খন্দকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান খন্দকারের ছবি, তিনি সেরাকণ্ঠের একজন জনপ্রিয় গায়ক, ছবি পটভূমিতে চিত্রাঙ্কিত চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

নতুন গান ভিডিও নিয়ে আসছেন সেরাকণ্ঠের ইমরান খন্দকার। গানের শিরোনাম ‘তোমার বারান্দায়’। গানটি লিখেছেন প্রসেনজিৎ ওঝা, সুর ও সংগীতায়োজন করেছেন শোভন রায়।

ইমরান জানান, ভিডিও স্ক্রিনপ্লেতে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর ও তানিয়া বৃষ্টি। প্রোটিউন এর ব্যানারে নির্মিত গান ভিডিওটি বৃহস্পতিবার বিকেল ৩টায় প্রতিষ্ঠানটির নিজস্ব ইউটিউব চ্যানেল ‘স্টুডিও প্রোটিউনবিডি’ থেকে প্রকাশিত হচ্ছে।

আধুনিক ঘরানার নতুন এই গানটি নিয়ে উচ্ছ্বসিত ইমরান। জানালেন, গত পাঁচ বছর ধরে নিয়মিত মৌলিক গান প্রকাশ করে যাচ্ছি, যার মধ্যে এই গানটি অন্যতম। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।

ইউটিউব ছাড়াও শ্রোতারা গানটি শুনতে পারবেন জিপি মিউজিক, বাংলালিংক ভাইব অ্যাপ ও অন্যান্য ডিজিটাল প্লাটফর্মে।

বিষয়:ইমরান খন্দকার গান গান ভিডিও মিউজিক ভিডিও সেরাকণ্ঠ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…