চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নতুন কুঁড়ি’ নিয়ে স্মৃতিকাতর মাহি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ণ ২১, মে ২০১৯
বিনোদন
A A

‘পঞ্চম শ্রেণিতে পড়াকালীন আম্মু নতুন কুঁড়ি প্রতিযোগিতায় আমাকে নিয়ে গিয়েছিলেন। সেই মঞ্চে অভিনয় ক্যাটাগরিতে প্রথম রাউন্ড অতিক্রম করে দ্বিতীয় রাউন্ডে আর টিকতে পারিনি। সেবার প্রথম বিটিভিতে গিয়েছিলাম। এরপর দীর্ঘ এতগুলো বছর পর বিটিভিতে গিয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’য় পারফর্ম করলাম। ছোটবেলা বিটিভি’র আনন্দমেলা ও ইত্যাদি এই দুটো অনুষ্ঠান মিস করতাম না। এই প্রথম আনন্দমেলায় অংশ নিলাম।’

ঈদুল ফিতরের অন্যতম আকর্ষণ বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। সেখানে প্রথমবার পারফর্ম করবেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। ওই অনুষ্ঠানে অংশ নেয়া প্রসঙ্গে তিনি কথাগুলো জানান।

Banglabid

সোমবার অনুষ্ঠানটির চিত্রধারণ সম্পন্ন হয়েছে বিটিভিতে। মাহি জানালেন, নতুন কুঁড়ির মঞ্চ থেকে আনন্দমেলার মঞ্চে পারফর্ম করা তার কাছে অনেক ভালো লাগার বিষয়।

অনুষ্ঠানে তিনটি গানের কোলাজে নৃত্য পরিবেশন করবেন মাহিয়া মাহি। আনন্দমেলা অনুষ্ঠানে অংশ নেওয়া এবারই প্রথম মাহির। এ কারণে বেশ উচ্ছ্বসিত তিনি।

Reneta

‘জিতবে এবার জিতবে ক্রিকেট’, ‘ম্যাজিক মামনি’ ও ‘টুপটাপ’ এই তিনটি গানের  ৮ মিনিটের একটি কোলাজের সঙ্গে দেখা যাবে মাহির পারফর্ম।

সঙ্গে থাকছেন ঈগলস ডান্সদলের আরও ২০ জন ছেলে মেয়ে। এটির কোরিওগ্রাফি করছেন জনপ্রিয় নৃত্যপরিচালক তানজিল আলম। তিনি বলেন, এর আগে একাধিকবার আনন্দমেলাতে কোরিওগ্রারি করেছি। প্রথমবার এ ম্যাগাজিনে মাহি অংশ নিলেন। দর্শক তার চমৎকার পরিবেশনা দেখতে পারবেন।

জানা যায়, বাংলাদেশ টেলিভিশনে আনন্দমেলা অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন রাত দশটার সংবাদের পর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইত্যাদিঈদতানজিল আলমবিটিভিমাহিমাহিয়া মাহিম্যাগাজিন অনুষ্ঠানলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদ যাত্রা নিরাপদ করতে পুলিশকে আইজিপির নির্দেশ

পরবর্তী

বাজারে ১০০০ টাকার নতুন নোট

পরবর্তী

বাজারে ১০০০ টাকার নতুন নোট

৬৮ বছর বয়সী বিল মুরের সঙ্গে সেলেনার বিয়ে!

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT