চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নতুন এক অভিনেতা জয়কে দেখা যাবে, যা কেউ কল্পনা করেনি’

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
১১:০৯ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২২
বিনোদন
A A

বড়পর্দায় ‘পোড়ামন ২’ ও ‘দহন’ বানিয়ে মুন্সিয়ানা দেখিয়েছিলেন রায়হান রাফী। পরে ওটিটিতে ‘জানোয়ার’, ‘খাঁচার ভিতর অচীন পাখি’, ‘টান’ বানিয়েও আস্থা অর্জন করেন তরুণ এ নির্মাতা।

নতুন করে ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রযোজনায় রায়হান রাফী নির্মাণ করেন নতুন ওয়েব ফিল্ম ‘ফ্লোর নাম্বার ৭’। যেটি ঈদে মুক্তি পাবে চরকি অ্যাপে।

আগের কনটেন্টগুলো দেখে দর্শকের কাছে নির্মাতা হিসেবে লেটার মার্ক পেয়েছেন রাফী। সেই সুবাধে দর্শকের প্রত্যাশা, শাহরিয়ার নাজিম জয়, বুবলী, তমা মির্জা, সুমন আনোয়ারকে নিয়ে বানানো ‘ফ্লোর নাম্বার ৭’ দিয়েও বাজিমাৎ করতে পারেন রাফী!

গল্পের ধারণা শুনে ও পরিচালক রাফীর মুঠোফোন থেকে কয়েকটি ক্লিপ দেখে সেই টানা টান উত্তেজনার ইঙ্গিতও পাওয়া গেছে।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপকালে রাফী বলছিলেন, উৎসব আয়োজনের ওয়েব ফিল্ম ‘ফ্লোর নাম্বার ৭’। যেখানে নাচ গান, ফাইট, আইটেম সবই আছে। বানানো হয়েছে সিনেমার গল্পকে কেন্দ্র করে; দেখা যাবে নায়ক, নায়িকা, পরিচালক, প্রযোজক থেকে সবকিছু।

”গল্পটি পুরোপুরি সত্য না, কিছুটা কাল্পনিক বিষয় থাকবে। স্যাটায়ারধর্মী শতভাগ কমার্শিয়াল সিনেমার গল্প এটি। শুধু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, পৃথিবীর সব ইন্ডাস্ট্রিতে এসব ঘটে; তাই তুলে ধরা হয়েছে ফ্লোর নাম্বার ৭-এ।”

Reneta

কথা প্রসঙ্গে রাফী জানান, ফ্লোর নাম্বার ৭-এর সবচেয়ে বড় চমক হবেন শাহরিয়ার নাজিম জয়। তাকে একেবারে নতুনভাবে হাজির করা হয়েছে।

পরিচালকের ভাষ্য, জয় ভাই তার দীর্ঘ ক্যারিয়ারে এমন করে কখনো পর্দায় আসেননি। অভিনেতা থাকার পর উপস্থাপক জয়কে বিভিন্নভাবে দর্শক দেখেছেন। আবারও নতুন এক অভিনেতা জয়কে দেখা যাবে ফ্লোর নাম্বার ৭-এ, যা কেউ কল্পনা করেনি আগে।

পরিচালক রায়হান রাফী মনে করেন, শাহরিয়ার নাজিম জয়ের ক্যারিয়ারে এই কাজটি হবে ‘ওয়েলকাম ব্যাক প্রজেক্ট’।

শূন্য দশকের পর ছোটপর্দার প্রথমসারীর কয়েকজন অভিনেতাদের মধ্যে অন্যতম ছিলেন শাহরিয়ার নাজিম জয়। নাটকের পরে মান্না, শাবনূর, অপু বিশ্বাসদের সঙ্গে সিনেমাও করেছেন তিনি। পাওয়া যায় পরিচালনাতেও।

তবে এসব পরিচয় ছাপিয়ে গত কয়েক বছরে উপস্থাপনায় জনপ্রিয়তার ট্যাগ পেয়ে যান জয়। চ্যানেল আইয়ের ‘৩০০ সেকেন্ড’সহ বহু অনুষ্ঠানের উপস্থাপনা তাকে আলোচিত করেছে।

ফ্লোর নাম্বার ৭-এ অভিনয় প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনকে জয় বলেন, সিনেমা ইন্ডাস্ট্রিতে খুন হওয়া নিয়ে কিছুটা গোয়েন্দা ধাঁচের গল্প এটি। এতে আমার অভিনয়ের যথেষ্ট সুযোগ ছিল। সেটা কাজে লাগিয়েছি।

জয়ের স্পষ্ট কথা, অভিনয়ে আমার দীর্ঘদিন বিরতি ছিল। আগের গতিটা ফিরিয়ে আনতে বেশি পরিশ্রম করতে হয়েছে। আমি নিজেও বিশ্বাস করি এটি আমার কামব্যাক প্রজেক্ট।

জীবনের গল্প, পাষাণের প্রেম ছবির এই অভিনেতা বলেন, যেহেতু আমি একজন অভিনেতা ওটাই আমার প্রথম পরিচয়। শাহরিয়ার নাজিম জয় তৈরি হয়েছে অভিনয় দিয়ে। তাই অভিনয়ের প্রতি সবসময় আমার দুর্বলতা বিরাজমান। আবার যেহেতু কামব্যাক করলাম, ভালো কাজ পেলে অবশ্যই আগামীতে অভিনয় করবো।

ফ্লোর নাম্বার ৭-এ সহশিল্পী বুবলী, তমা মির্জা, মডেলিং থেকে অভিনয়ে আসা রাজ মানিয়া, সুমন আনোয়ারসহ প্রত্যেকেই চমৎকার অভিনয় করেছেন বলেও জানান শাহরিয়ার নাজিম জয়।

তিনি আরও বলেন, দুর্দান্ত বানিয়েছে রাফী। সে এই সময়ের অন্যতম সেরা নির্মাতা। ওটিটিতে ভালো কাজের জন্য তাকে চ্যানেল আই ডিজিটাল অ্যাওয়ার্ডসে সেরা নির্মাতার পুরস্কারও দেয়া হয়েছে। আমার বিশ্বাস এই কনটেন্ট দিয়ে চরকি অ্যাপ আরও বেশি ছড়িয়ে যাবে।

রায়হান রাফী তার নতুন এই ওয়েব ফিল্মটিতে জয় ছাড়া অন্য শিল্পীদের নিয়ে বললেন এভাবে, ‘খাঁচার ভিতর অচীন পাখি’ থেকে তমা মির্জার পাখি চরিত্রটি নিয়েছি, টান থেকে বুবলীর অবনী চরিত্র নিয়েছি এই সিনেমায়।

রাজকে অডিশনের মাধ্যমে নিয়েছি। এখানে সব ভালো আর্টিস্টদের মাঝে সে যেভাবে অভিনয় করেছে মনেই হবে না প্রথম অভিনয় করেছে। রাজ সুপারস্টারের চরিত্র করেছে। জীবনের প্রথম অভিনয়ে সুপারস্টার চরিত্র করাটা যে কতটা কঠিন যে করে সে বুঝতে পারে। আমার বিশ্বাস রাজ মানিয়ার মাধ্যমে ইন্ডাস্ট্রি নতুন আরেকজন হিরো পাচ্ছে।

সবশেষে পরিচালক রায়হান রাফীর কথা, আমি বিভিন্ন জনরার নতুন নতুন গল্প বলতে পছন্দ করি। ‘ফ্লোর নাম্বার ৭’-এও নতুনত্ব আনার চেষ্টা করেছি। আমার প্রথম ছবি ‘পোড়ামন ২’ মুক্তি পেয়েছিল ২০১৮ সালের ঈদে। ৪ বছর পর আবারও ঈদে চরকিতে আমার ছবি মুক্তি পাচ্ছে। দর্শকের উপভোগ্য হওয়ার কোনো কমতি রাখিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসঅভিনয়অভিনেতাঈদএফডিসিচরকিতমা মির্জাফ্লোর নাম্বার ৭বুবলীমডেলমান্নারাজ মানিয়ারাফীরায়হান রাফীলিড বিনোদনশাবনূরশাহরিয়ার নাজিম জয়সিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT