চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন আবাস ও কর্মসংস্থান সৃষ্টিতে সম্ভাবনার বার্তা

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:৪৫ অপরাহ্ণ ০৫, জুলাই ২০১৮
সম্পাদকীয়
A A

কোটা সংস্কার আন্দোলন নিয়ে নানা অস্থিরতা আর নির্বাচনকে ঘিরে নানা আশঙ্কার খবরের মধ্যে কিছু সম্ভাবনার তথ্য প্রকাশিত হয়েছে রাজধানীবাসী তথা দেশের মানুষের জন্য।

চ্যানেল আই অনলাইনে প্রকাশিত খবরে জানা যায়, ‘যানজটের কারণে ঢাকায় দিনে ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হয়। বিগত ১০ বছরে যান চলাচলের গড় গতি ঘণ্টায় ২১ কিলোমিটার থেকে কমে ৭ কিলোমিটারে পর্যন্ত নেমে এসেছে। অথচ পায়ে হেঁটে চলার গড় গতি হচ্ছে ঘন্টায় ৫ কিলোমিটার। তবে সঠিক পরিকল্পনার মাধ্যমে পূর্ব ঢাকাকে আধূনিক ও উন্নত নগর হিসেবে গড়ে তোলা সম্ভব। এটি করা গেলে, সেখানে অতিরিক্ত ৫০ লাখ লোকের বসবাস ও ১৮ লাখ লোকের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। এ বিষয়ে বিশ্বব্যাংকের ‘টুওয়ার্ড গ্রেট ঢাকা: এ নিউ আরবান ডেভেলপমেন্ট প্যারাডিজম ইস্টওয়ার্ড’ শীর্ষক এক প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরেছে।’

রাজধানীতে যানজট একটি চিরস্থায়ী রুপ ধারণ করেছে। এই অবস্থা থেকে কীভাবে মুক্তি মিলবে, তা নিয়ে দেশের নীতিনির্ধারকরা কাজ করে চলেছেন, বিভিন্ন পদক্ষেপও নিচ্ছেন। কিন্তু তা কোনো দীর্ঘমেয়াদি সমাধান হচ্ছে না। সরকারের বিভিন্ন উন্নয়ন সহযোগীদের সহযোগীতায় এই সমস্যা থেকে মুক্তির পথ খোঁজার পরামর্শ একটি ইতিবাচক দিক বলে আমাদের মনে হয়েছে।

বিশ্বব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘৩টি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ওই অবস্থা থেকে মুক্তি মিলতে পারে। সেগুলো হলো- ১. বন্যার হাত থেকে ওই এলাকাকে রক্ষা করতে ও পানির গতি ঘোরাতে বালু নদীর তীরে একটি বাঁধ দিতে হবে, ২. ক্রমবর্ধমান সাধারণ ট্রান্সপোর্ট ও পাবলিক ট্রান্সপোর্টের চলাচলের উন্নয়নে সমন্বয় সাধন করতে হবে এবং ৩. ঢাকার পূর্বে আন্তর্জাতিক মানের একটি ‘বিজনেস ডিস্ট্রিক্ট’ বা ব্যবসায়ীক এলাকা গড়ে তুলতে হবে।

এসব করতে খরচের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই ৩ পদক্ষেপ বাস্তবায়ন করতে ব্যয় হতে পারে ১ হাজার ৫শ কোটি ডলার। ওই অঞ্চলে এই অর্থ ব্যয় করা হলেও ২০৩৫ সালের মধ্য সেখানে বছরে ৫ হাজার ৩শ কোটি ডলারের অর্থনৈতিক কার্যক্রম হবে।’’

বিশ্বব্যাংকের এই রিপোর্ট প্রকাশের দিনে বাংলাদেশ প্লানিং কমিশনের জেনারেল ইকোনমিক ডিভিশন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট তিন দিনব্যাপি এক সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের ৩২তম অর্থনৈতিক শক্তি। এসডিজি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ২৮তম অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে। এটাও ইতিবাচক একটি খবর। নিজের সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আমরা আমাদের সমস্যা সমাধানসহ উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতেই পারি। পদ্মা সেতু প্রকল্প তার বড় প্রমাণ। যা আমাদের ভবিষ্যতে বড় কোনো কার্যক্রম হাতে নিতে সাহসী করে তুলতে সাহায্য করবে।

Reneta

সরকারের নিজস্ব অর্থায়নের পাশাপাশি ভবিষ্যতে উন্নয়ন সহযোগীদের সহায়তায় কোনো বড় ধরণের পদক্ষেপ নিলেই হয়তো রাজধানীর উপরে ক্রমবর্ধমান চাপ কমানোসহ বসবাস ও চলাচলযোগ্য করা যেতে পারে রাজধানী ঢাকাকে। কারণ এই রাজধানীই আমাদের দেশের সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রাণকেন্দ্র, এর সচলতার সঙ্গে অনেককিছু নির্ভর করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যানজটসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গাইবান্ধায় নিজ বাড়িতে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বন্যায় প্রাণিসম্পদ খাতে ২৭ কোটি টাকার ক্ষতি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণে জলাবদ্ধতা ও যানজটে ট্রাফিক গুলশান বিভাগের নির্দেশনা

জুলাই ১২, ২০২৬

এবার নতুন কোন চ্যাম্পিয়ন পাবে না বিশ্বকাপ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT