চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন অধিনায়কে পুরনো বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০০ পূর্বাহ্ণ ২৩, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

গেল গেল রবের ভেতর সবকিছু ঠিক আছের বার্তা। রঙিন পোশাকে বাংলাদেশ সাদা পোশাকের একদম বিপরীত। ঠিক যেন আগের মতো দাপুটে। কেমন করে এমন বদল? তামিম ইকবাল বলছেন, নতুন অধিনায়কের নতুন অনুপ্রেরণার কথা।

বাংলাদেশ এদিন আগে ব্যাট করে তামিম-সাকিবের ২০৭ রানের নান্দনিক জুটিতে চার উইকেটে ২৭৯ রান তোলে। জবাব দিতে নেমে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ করতে পারে ২৩১। অধিনায়ক মাশরাফী ৩৭ রান দিয়ে নেন চার উইকেট।

মাঠ ছাড়তে ছাড়তে তামিম বলে যান, ‘এটা এমন একটা ফরম্যাট, যেখানে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। আমাদের নতুন অধিনায়ক ছিলেন। ছিল তার নতুন অনুপ্রেরণা।’

মাশরাফী টি-টুয়েন্টি থেকে অবসর নিয়েছেন বেশ কিছুদিন হল। ইচ্ছা থাকলেও বোর্ড তাকে টেস্ট খেলাচ্ছে না। মাশরাফীর তাই কালেভদ্রে সুযোগ হয় ওয়ানডেতে মাঠে নামার। স্বাগতিকদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে এমন জয় তার অনুপ্রেরণাতেই এসেছে। ম্যাচ শেষে নিজেও বলেন, ছেলেদের হৃদয় উজাড় করে দেশের জন্য খেলতে বলেছিলাম।

বাংলাদেশ এদিন শুরুতে উইকেট হারালেও সাকিবের ৯৭ এবং ম্যাচসেরা তামিমের অপরাজিত ১৩০ রানে ভর করে লড়াইয়ের সংগ্রহ পায়। শেষ দিকে মুশফিক ১১ বলে ৩০ রানের ছোট একটি ঝড় তুলে বিদায় নেন।

Reneta

শুরুতে বাংলাদেশের রানরেট খুব একটা ভালো ছিল না। তামিম বলছেন, ‘প্রথম দশ ওভার খুব কঠিন ছিল। ২৫ ওভারের পর একটু সহজ মনে হয়। সৌভাগ্যবশত মুশফিক শেষদিকে অতিরিক্ত ২০-৩০ রান যোগ করে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT