চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুনদের ‘পর্যাপ্ত সুযোগ’ দেয়ার পক্ষে তামিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে টাইগার স্কোয়াডে জায়গা পেয়েছেন পাঁচ নতুন মুখ। বাদ পড়েছেন আটজন, ফিরেছেন তিনজন। ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে নতুনদের বাজিয়ে দেখতে চাইছেন নির্বাচকরা। প্রশ্ন হল যোগ্যতা প্রমাণে কতটা সময় পাবেন তারা, আন্তর্জাতিক মঞ্চে শুরুতেই বাজিমাত না করতে পারলেই কী ছুড়ে ফেলা হবে তাদের?

জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল শুরুর পারফরম্যান্স দিয়েই একজন ক্রিকেটারকে মূল্যায়ন করার পক্ষে নন। নতুনদের পর্যাপ্ত সুযোগ দেয়ার পক্ষে আওয়াজ তুলেছেন।

মঙ্গলবার তরুণ ক্রিকেটারদের নিয়ে শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনে নামার আগে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমার কাছে মনে হয় যে কোনো ক্রিকেটার লাগাতার দুই বা তিন বছর ঘরোয়াতে পারফর্ম করছে, জাতীয় দলে আসার পর তার একটা বা তিন-চারটা খারাপ ম্যাচ হতেই পারে। তাকে ওই সময় সরিয়ে দেওয়াটা আমার মনে হয় না কোনো সমাধান। আমি মনে করি, যখনই তাকে নির্বাচন করা হয় তার ওই সক্ষমতা আছে এটাই চিন্তা করা হয়। এজন্য যথেষ্ট সুযোগ দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘এমন না আমরা অনেক অনেক খেলোয়াড় প্রস্তুত করছি। আমরা খেলোয়াড় প্রস্তুত করছি, হয়ত এইচপি ও অনূর্ধ্ব-১৯ দল থেকে আসছে। কিন্তু যখন একজন আসে, অন্তত সবার সন্তুষ্টির জন্য তাকে যথেষ্ট সুযোগ দেওয়া উচিত। কারণ আমার মনে হয় ঘরোয়া ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে একটা বড় গ্যাপ থাকে। ওখানে খাপ খাইয়ে নেয়ারও ব্যাপার আছে। তারা (নির্বাচকরা) যদি মনে করে বাংলাদেশের হয়ে ভালো করার ওর সামর্থ্য আছে, তাকে তাহলে যথেষ্ট সুযোগ দেয়া উচিত।’

টি-টুয়েন্টি দলে নতুনরা হলেন আরিফুল হক, আবু জায়েজ রাহী, মেহেদী হাসান, জাঁকির হাসান ও আলিফ হোসেন ধ্রুব। এদের মধ্যে অফ-স্পিনার মেহেদী বিপিএলে খেলেছেন তামিমের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। মেহেদী, আরিফুল ও রাহীকে নিয়ে বেশ আশাবাদী তামিম।

‘আমি দুই-তিনজনের নাম উল্লেখ্য করেই বলতি পারি…স্পেশালি রাহী, আমার কাছে মনে হয় ওয়েল ডিজার্ভিং। কারণ শেষ দুই বছর ধরে বিপিএলে টপ পারফর্মার বোলার হিসেবে। আরিফুল হকও শেষ  দুই-তিন বছর ধরে বিপিএলে সমানভাবে ভাল খেলে যাচ্ছে। আরও দুজন নতুন আছেন, একজন (মেহেদী) আমার সাথে খেলেছে। আমি মনে করি হি হ্যাজ অ্যা ভেরি বিগ হার্ট। আমার কাছে মনে হয় না যে এই দুই ম্যাচ অথবা সামনে আরও তিন-চারটা ম্যাচ দেখে ওকে মূল্যায়ন করা উচিত। কারণ এখনও অনেক তরুণ।’

Reneta

মূর্তিকারিগর

বাংলাদেশ ওপেনার বলেন, ‘আশা করবো প্রথম ম্যাচ থেকেই নিজের একটা অবস্থান টিমে করে ফেলবে যখনই ও খেলে। ভাল একজন খেলোয়াড় কখনও নিশ্চয়তা দিতে পারবে না যে সে প্রথম ম্যাচ বা প্রথম তিন ম্যাচ ভাল খেলবে। হয়তোবা ৪ বা ৫ নাম্বার ম্যাচ থেকেও ভাল খেলতে পারে। এমনও হতে পারে প্রথম ম্যাচ থেকেও ভাল খেলতে পারে। আমি নিশ্চিত ওদেরকে এটা ভেবেই নির্বাচন করেছেন যে ওদের সামর্থ্য ও স্কিল আছে আন্তর্জাতিক পর্যায়ে টি-টুয়েন্টি ভাল খেলার। আশা করবো ওদেরকে এজন্য পর্যাপ্ত সময় দেয়া হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিম ইকবাল
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT