চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নজরুলের সৃষ্টিতে মেহনতি মানুষকে খুঁজে পাওয়া যায়’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১০ পূর্বাহ্ন ২৫, মে ২০১৫
বাংলাদেশ
A A

জৈষ্ঠ্যের ঝড় হয়ে আসা জাতীয় কবির জন্মদিনে আড়ম্বরপূর্ণ স্মরণে প্রতি বছরের মতো এবারও নজরুল মেলার আয়োজন করলো চ্যানেল আই। কবির জয়ন্তীতে শুভাশীষ জানানোর মধ্য দিয়ে তাঁকে আরেকবার স্মরণ করলেন বিশিষ্টজনেরা।

কবি কাজী নজরুল ইসলামের ১শ’১৬তম জন্মবার্ষিকীতে দশম বারের মতো নজরুল মেলা হলো চ্যানেল আই প্রাঙ্গণে। এবি-ব্যাংক চ্যানেল আই নজরুল মেলায় আইএফআইসি ব্যাংক-চ্যানেল আই আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন নজরুল সঙ্গীতশিল্পী খালিদ হোসেন।

নজরুলকে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দিতে যুক্তরাষ্ট্রের তরঙ্গ অব ক্যালিফোর্নিয়াকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে।

কথাসাহিত্যিক রাবেয়া খাতুন, নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম এবং প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, শবনম মুশতারী ও শাহীন সামাদের মতো গুণী মানুষদের নিয়ে বেলুন উড়িয়ে নজরুল জয়ন্তীর মেলা উদ্বোধন করা হয়।

উদ্বোধনীতে ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর নজরুলের জন্য চ্যানেল আই এবং ইমপ্রেসের দায়বদ্ধতার কথা তুলে ধরেন।

তিনি বলেন, “চ্যানেল আই সবসময় নজরুলকে নিয়ে কাজ করেছে, অনুষ্ঠান করেছে। ইমপ্রেস টেলিফিল্ম নজরুলকে নিয়ে তিনটি সিনেমা নির্মাণ করেছে। চ্যানেল আই কাজী নজরুল ইসলামকে নিয়ে তিনদিন ব্যাপী অনুষ্ঠান করে থাকে।”

Reneta

চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, “মেহনতি মানুষের বন্ধু কাজী নজরুল ইসলাম। তার গান, কবিতায়, সিনেমায় আমরা মেহনতি মানুষের কথা খুঁজে পাই। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে হয়।”

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান এবং চ্যানেল আই পরিচালক মুকিত মজুমদার বাবু বলেন, “নজরুল সবসময় প্রকৃতি নিয়ে ভেবেছেন। তার লেখায় আমরা প্রকৃতির ছন্দ খুঁজে পেয়েছি।”

মেলার প্রধান পৃষ্ঠপোষক এবি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চৌধুরী মনজুর লিয়াকত বলেন, “নজরুল মেলা’ আয়োজনে অংশ নিয়ে তারা গর্ববোধ করছেন।‘এবি ব্যাংক-চ্যানেল আই নজরুল মেলায় আমরা আছি এবং থাকবো। রবীন্দ্রনাথের মতো দেশের মানুষের মননে নজরুলকে উপস্থাপন করতে হবে। সেই লক্ষ্যে চ্যানেল আই কাজ করছে আর এবি ব্যাংক তাদের পাশে থেকে সহযোগিতা করছে।”

মেলার অন্যতম সহযোগী আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার বলেন, “প্রেম ও দ্রোহের কবি নজরুল। বাঙালির মনে প্রাণে নজরুলকে পৌঁছে দেয়ার মূল প্রয়াসে চ্যানেল আই প্রতিবার আয়োজন করে নজরুল মেলার। আইএফআইসি ব্যাংক এই আয়োজনে সবসময় পাশে ছিলো এবং এই ধরণের আয়োজনে সবসময় পাশে থাকবে।”

চ্যানেল আইয়ের ‘নজরুল মেলা’য় নতুন করে যুক্ত হয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং তাদের ব্র্যান্ড ‘ফ্রেশ’।

মেঘনার সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ ডিরেক্টর আসিফ ইকবাল বলেন, “প্রথমবারের মতো নজরুল মেলা’র অংশ হতে পেরে আমরা নিজেদেরকে অনেক সম্মানিত মনে করছি। আজ আমরা এখানে যারা সমবেত হয়েছি তাদের সবার প্রেরণার উৎস নজরুল। নতুন প্রজন্ম নজরুলের প্রেরণায় দেশকে এগিয়ে নিয়ে যাবে। নজরুলের সাম্যের গান ভালোবাসার গান, ধর্মের গানে বাঙালি প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাবে।”

এবার নজরুল মেলায় নজরুল সঙ্গীত শিল্পী খালিদ হোসেন ও নজরুল গবেষক মোয়াজ্জেম হোসাইন চৌধুরীকে আজীবন সম্মাননা দেয়া হয়।

সম্মাননা গ্রহণ করে শিল্পী খালিদ হোসেন বলেন, “সারাজীবন নজরুলকে নিয়ে সাধনা করেছি। আমৃত্যু নজরুলের সাধনা করে যাবো। কারণ নজরুলের গানের ভাণ্ডার সমুদ্রের মতো। এর অতিক্রম করার সাধ্য কারোর নেই।”

নজরুল গবেষক মোয়াজ্জেম হোসাইন চৌধুরী বলেন, “তার এই সম্মান লস এঞ্জেলেস’র ৫০ হাজার বাঙালির প্রাপ্য।”  তিনি আরো বলেন, “নজরুলের নামে এমন একটি সম্মানে নিজেকে জড়াতে পেরে গর্বিত হয়েছি। ভবিষ্যতে নজরুল গবেষণার জন্য ক্যালিফোর্নিয়ায় আরো কাজ করে যাবো।”

কবির প্রতি শ্রদ্ধা জানাতে ইমপ্রেস অডিওভিশন থেকে উন্মোচিত হয় ফ্রেশ নিবেদিত শিল্পী ফেরদৌস আরার নজরুল সঙ্গীত সমগ্র সিডির ৩য় ও ৪র্থ খন্ডের মোড়ক। উপস্থিত ছিলেন এবি ব্যাংক কর্পোরেট অ্যাফেয়ার্স এর অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট তানিয়া সাত্তার।

ফেরদৌস আরা বলেন, এত বড় আঙ্গিনায় যারা এতো বছর ধরে নজরুলকে মনে-প্রাণে ধারন করছেন তাদের প্রতি জানাই শ্রদ্ধাবোধ।

মূল মঞ্চে সঙ্গীতজ্ঞ সুধীন দাশের নেতৃত্বে বরেণ্য শিল্পীরা দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে জাতীয় কবিকে স্মরণ করেন।

প্রাঙ্গণজুড়ে দেশীয় ঐতিহ্যের মেলার পাশাপাশি বরেণ্য চিত্রশিল্পীদের ক্যানভাসে স্মরণ করা হয় সাম্যের কবি কাজী কাজী নজরুল ইসলামকে।

অপু মাহফুজের উপস্থাপনায় পুরো মেলটি প্রাণবন্ত হয়ে উঠেছিলো নজরুল ভক্তদের অংশগ্রহণে। নজরুল মেলার পুরো আয়োজন সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইনজরুল জয়ন্তীনজরুল মেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

Environment TS

উত্তর-পূর্বাঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

এপ্রিল ৫, ২০২৬

জ্বালানি সংকটে আজ থেকে অফিস-ব্যাংকের নতুন সময়সূচি

এপ্রিল ৫, ২০২৬

দেশবাসীকে শিরোপা উৎসর্গ সাফ চ্যাম্পিয়নদের

এপ্রিল ৫, ২০২৬

বিসিবির বোর্ড সভায় যা যা সিদ্ধান্ত হল

এপ্রিল ৪, ২০২৬

‘দম’ দেখলেন বাস্তবের নূর, কাঁদলেন নিশো

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT