রাজনীতি

নগরের সেবক হবেন বরিশালের নতুন মেয়র, নগরবাসীর প্রত্যাশা

নগরের সেবক হবেন বরিশালের নতুন মেয়র, নগরবাসীর প্রত্যাশা

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নগরীর অসমাপ্ত কাজ বাস্তবায়ন করবেন বলে নগরবাসীর প্রত্যাশা।

একজন তরুণ মেয়র পেয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। তাই তার কাছে চাওয়া পাওয়ার হিসাবটাও একটু বেশি। ফলাফল ঘোষণার পরদিন তাই সাদিক আব্দুল্লাহর বাসভবনের সামনে নেতাকর্মীদের উচ্ছ্বাস। তাদের চাওয়া নগরীকে বদলে দেবেন নতুন মেয়র।

স্থানীয় নেতা-কর্মীরা বলেছেন, নগরের সেবক হয়ে সব সময় জনগণের পাশে থাকবেন তরুণ মেয়র।

নতুন নেতার কাছে জনগণের প্রত্যাশা নাগরিক মৌলিক সেবা নিশ্চিতে প্রথম থেকেই কাজ করবেন তিনি।

বিপরীতে সোমবারের নির্বাচনকে প্রহসনমূলক বলে অভিযোগ করেছেন বাসদের মেয়র প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী।

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রায় এক লাখ ৩০ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:বরিশাল সিটি নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…