চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নগরবাসীর জন্য নতুন চমক নিয়ে হাজির হচ্ছে রোবটডাকো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৮ অপরাহ্ণ ১৩, জুলাই ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

মোবাইল অ্যাপে গৃহকর্মী সরবরাহ করে এরই মধ্যে জনপ্রিয়তা অর্জন করা রোবটডাকো নতুন চমক নিয়ে আসছে। শীঘ্রই নতুন রূপে, নতুনভাবে নগরবাসীর গৃহস্থালি কাজকে আরও সহজ করার উদ্যোগ নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

আগামী মাসের প্রথম সপ্তাহে নিজেদের ৩ হাজার ঘণ্টা সেবা দেয়ার উদযাপনে নতুন চমক সম্পর্কে ঘোষণা দেবে রোবটডাকো।

বেশ কয়েকদিন ধরেই রোবটডাকো বিভিন্ন সামাজিক মাধ্যমে, সারপ্রাইজ আসছে বলে প্রচারণা চালাচ্ছে। এই সারপ্রাইজের ব্যাপারে রোবটডাকোর সহ-প্রতিষ্ঠাতা এবং সিওও মেহেদী স্মরণ বলেন: যদিও আমরা এখনো আমাদের সারপ্রাইজের ব্যাপারে কাউকে জানাইনি। তবে অনেকদিন ধরে ব্র্যান্ড নাম নিয়ে গ্রাহকের মধ্যে যে নেতিবাচক ধারণা দেখা দিয়েছিল, সেটার অবসান হবে এই সারপ্রাইজের মাধ্যমে। এছাড়াও ঢাকার সব এরিয়া থেকেই গ্রাহকেরা আমাদের সেবা চান। তাঁদেরকেও আমরা শুভ সংবাদ দিতে পারবো বলে আশা করছি।

এছাড়াও রোবটডাকো’র গৃহকর্মীর সংখ্যাও এখন অনেক বেড়েছে বলে জানান স্মরণ। সংখ্যাটা এখন প্রায় অর্ধ শতাধিক। তবে গৃহকর্মী বাড়ানোর চাইতে প্রতিষ্ঠানটির নজর এখন দক্ষ গৃহকর্মী তৈরির দিকে। রোবটডাকো এখন নিজেদের ফাউন্ডেশন তৈরি করতে চায়। যাতে করে নিজেদের সেবার মান বাড়ানোর পাশাপাশি, সেরা সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখতে পারে।

২০১৭ সালে যাত্রা শুরুর পর লেগে থাকার স্বীকৃতি হিসেবে রোবটডাকো পেয়েছে বাংলালিংক এর আইটি ইনকিউবেটর অ্যাওয়ার্ড। রোবটডাকোর দুই উদ্যোগতা, মাহমুদুল হাসান লিখন আর মেহেদী স্মরণ প্রতিষ্ঠানের পক্ষে এই পুরষ্কার গ্রহণ করেন।

বাংলালিংকের আয়োজনে আইটি ইনকিউবেটর ২.০ তে প্রায় ৪০০ স্টার্ট আপের মধ্যে অনেকগুলো বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সেরা ১৩ তে জায়গা করে নেয় রোবটডাকো।

Reneta

এর আগেও গ্রামীণ ফোনের এক্সেলেরটর প্রোগ্রামে সেরা দশ স্টার্ট আপের তালিকায় জায়গা করে নিয়েছিলো  মোবাইল অ্যাপের মাধ্যমে নগরবাসীর ঘরে নির্ভরযোগ্য গৃহকর্মী পৌঁছে দেয়ার প্রতিষ্ঠানটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোবটডাকো
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT