চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাম বদলে আরও কার্যকরভাবে গৃহকর্মী দেবে ‘হ্যালোটাস্ক’ অ্যাপ

নাসিমুল শুভনাসিমুল শুভ
৪:০১ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

‘রোবটডাকো’ নামে পরিচিতি পাওয়া অ্যাপ ভিত্তিক গৃহকর্মী সেবাদাতা প্রতিষ্ঠানটি এখন নাম পরিবর্তন করে হয়েছে ‘হ্যালোটাস্ক’ ডট অ্যাপ। শুধু রি-ব্র্যান্ডিংই নয়, একদম নতুন ইউজার ফ্রেন্ডলি অ্যাপ এসেছে হ্যালোটাস্ক এর। অ্যাপটিতে আবার আছে এন্টি থেপট ফিচারও। গৃহকর্মীদের চুরি ঠেকানোর এই বিশেষ ফিচার।

কেনো এই রিব্র্যান্ডিং এই ব্যাপারে হ্যালোটাস্ক এর সিইও মাহমুদুল হাসান লিখন চ্যানেল আই অনলাইনকে বলেন: অনেক দিন ধরেই আমরা রিব্র্যান্ডিংয়ের ঘোষণা দিয়ে আসছিলাম। এর প্রধান কারণটি আসলে, আমাদের অনেক গ্রাহক মনে করতো রোবটডাকো নামটি দিয়ে আমরা গৃহকর্মীদের ‘রোবট’ নামে সম্বোধন করি। সব রকমের শ্রমই সম্মানজনক। গৃহকর্মে নিয়োজিত পেশাজীবীর মর্যাদা দেয়ার মানসিকতা নিয়েই আমাদের পথচলা শুরু হয়েছিলো। তাছাড়া আমরা বিতর্ক এড়াতে এবং ব্যবসায়িক সুনাম বৃদ্ধির জন্য নতুন নামকরণ করেছি, হ্যালোটাস্ক।

মিলবে ‘ছুটা বুয়া’
নতুন নাম আর লোগোর সঙ্গে সঙ্গে হ্যালোটাস্ক উন্মুক্ত করেছে অনেক নতুন সেবা। আগে থেকেই এই অ্যাপে তাতক্ষনিকভাবে গৃহকর্মী ডেকে নেয়া যেত। সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত যে কোনো দিন গ্রাহক চাইলেই ত্রিশ মিনিটের মধ্যে গৃহকর্মী ডেকে নিতে পারতেন। এবার হ্যালোটাস্ক অ্যাপে যোগ হয়েছে, প্রিবুক আর ‘ছুটা বুয়া’ নামে নতুন দুটি সেবা। প্রিবুকের মাধ্যমে গ্রাহকেরা অর্ধেক বেলা অর্থাৎ চার ঘন্টার জন্য গৃহকর্মী আগে থেকেই বুক করে রাখতে পারেন মাত্র ছয়শো টাকায়। আর ছুটা বুয়া নামক সেবাটি হ্যালোটাস্ক এর সব থেকে আকর্ষনীয় সেবা।

এই ব্যাপারে হ্যালোটাস্ক-এর চিফ অপারেটিং অফিসার মেহেদী স্মরণ চ্যানেল আই অনলাইনকে বলেন: শুরু থেকেই দেখেছি গ্রাহকদের কাছে ছুটা বুয়ার চাহিদা বেশি ছিল। আমরাও এবার সেই সেবাটি উন্মুক্ত করলাম। তবে মূল যে সমস্যাটি ছিল, গৃহকর্মী একদিন আসেন আর তিন দিন আসেন না, সেই সমস্যা আমাদের সেবায় থাকবে না। ইকোনোমি এবং প্রিমিয়াম নামে দুটি প্যাকেজে গ্রাহক ২৬ দিন এবং ৩০ দিন গৃহকর্মী পাওয়ার নিশ্চয়তা পাচ্ছেন। ঈদ, পুজো বা ঝড় বৃষ্টি যাই হোক না কেন আমরা গৃহকর্মী তার বাসায় পৌঁছে দিব। আর অ্যাপের এণ্টি থেপট ফিচারের মাধ্যমে গৃহকর্মীর চুরির শংকাও দূর করে দেয়া হয়েছে।

হ্যালোটাস্ক এর ছুটা বুয়ার মজুরি এলাকাভেডে কাজ প্রতি ৭০০-১৫০০টাকা পর্যন্ত। সেবাটি নেয়ার জন্য এক কালীন সার্ভিস চার্জ দিতে হয় ১ হাজার টাকা। এছাড়াও গ্রাহকেরা চাইলে ১০০টাকা প্রতি ঘন্টায় সাপ্তাহিক, অর্ধমাসিক বা মাসিক ভিত্তিতে গৃহকর্মীর প্যাকেজও নিতে পারবেন।

হ্যালোটাস্ক অ্যাপ ডাউনলোড করা যাবে গুগল প্লে স্টোর থেকে

হ্যালোটাস্ক এই মুহুর্তে ঢাকায় বিশটি এলাকায় গৃহকর্মী সেবা দিচ্ছে। আগামী এক মাসের মধ্যেই পুরো ঢাকাতে তারা সেবার বিস্তৃতি ঘটাতে পারবেন বলে আশা করেন স্টার্টআপটির উদ্যোক্তারা।

Reneta

হ্যালোটাস্ক অ্যাপটি ডাউনলোড করতে ক্লিক করুন: https://bit.ly/hellotask
এছাড়াও ওয়েবসাইটের মাধ্যমেও অর্ডার করা যাবে:http://www.hellotask.app

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গৃহকর্মী অ্যাপগৃহকর্মী ডাকতে অ্যাপরোবটডাকো
শেয়ারTweetPin

সর্বশেষ

রোডিও উৎসব ‘ক্যালগেরি স্ট্যাম্পিড’

ক্যালগেরি স্ট্যাম্পিডে পর্যটকদের ঢল, যোগ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও

জুলাই ৮, ২০২৬

৫ ক্রুসহ পাকিস্তানে কার্গো বিমান নিখোঁজ

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রেললাইন ডুবে যাওয়ায় পর্যটক এক্সপ্রেসের পর কক্সবাজার এক্সপ্রেসও বাতিল

জুলাই ৮, ২০২৬

বড় দলের পক্ষে প্রভাব বিস্তার, ফিফার বিরুদ্ধে অভিযোগের আসল রহস্য

জুলাই ৮, ২০২৬

স্কালোনি আবেগে কেঁদেছেন, বিশ্বাস রেখেছেন প্রত্যাবর্তনের

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT