চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নগদ’ দিয়ে পল্লী বিদ্যুতের বিল প্রদান সম্পূর্ণ ফ্রি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ন ০৭, ফেব্রুয়ারি ২০২২
অর্থনীতি
A A

এখন থেকে নগদ’র মাধ্যমে দেশের নির্দিষ্ট কিছু এলাকার গ্রাহকেরা ঝামেলাহীনভাবে তাদের পল্লী বিদ্যুতের প্রিপেইড বিল পরিশোধ করতে পারবেন। গ্রাহকদের বিদ্যুৎ বিল পরিশোধের ঝামেলা দূর করার পাশাপাশি আর্থিক সাশ্রয়ের জন্য প্রিপেইড মিটারের বিল পরিশোধের সুবিধা নিয়ে এল ‘নগদ’।

নগদ’র এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে ‘নগদ’ অ্যাপ অথবা ইউএসএসডি-এর (*167#) মাধ্যমে ১২টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় সাভার, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ ও ভালুকার গ্রাহকেরা তাদের প্রিপেইড মিটারের বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। এ ছাড়া গ্রাহকেরা তাদের নিকটবর্তী ‘নগদ’ উদ্যোক্তার কাছে গিয়েও বিনা খরচে তাদের বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

‘নগদ’-এর মাধ্যমে পল্লী বিদ্যুতের প্রিপেইড বিল পরিশোধের সেবা নিয়ে ‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা শেখ আমিনুর রহমান বলেন, ‘মানুষকে ডিজিটাল লাইফে অভ্যস্ত করতে এবং নতুন নতুন সেবা চালু করতে প্রতিনিয়ত কাজ করছে ‘নগদ’। আমরা বিশ্বাস করি, নতুন এই সেবাটি মানুষের জীবনকে সহজ করতে ভূমিকা রাখবে এবং মানুষ ঘরে বসে এই সেবাটি উপভোগ করতে পারবে’।

গ্রাহকেরা অ্যাপের মাধ্যমে ‘নগদ’-এ বিদ্যুৎ বিল দিতে চাইলে শুরুতে ‘নগদ’ অ্যাপের হোম স্ক্রিন থেকে ‘বিল পে’ নির্বাচন করতে হবে। তারপর ইলেক্ট্রিসিটি সিলেক্ট করে বিআরইবি সিলেক্ট করতে হবে। পরবর্তীতে মিটার নম্বর দিয়ে বিলের পরিমাণ লিখতে হবে। এরপর ‘নগদ’-এর পিন নম্বর দিয়ে ট্যাপ করে ধরে রাখতে হবে।

‘নগদ’-এর ইউএসএসডি কোড ব্যবহারের মাধ্যমে পল্লী বিদ্যুতের প্রিপেইড বিল পরিশোধ করতে গ্রাহককে প্রথমেই *167# ডায়াল করতে হবে। তারপর মেন্যু থেকে ৫ চেপে ‘বিল পে’ সিলেক্ট করতে হবে। তারপর ইলেক্ট্রিসিটি সিলেক্ট করে বিআরইবি সিলেক্ট করতে হবে। পরবর্তীতে মিটার নম্বর দিয়ে বিলের পরিমাণ লিখতে হবে এবং ‘নগদ’-এর পিন নম্বর দিয়ে বিল পরিশোধ করতে হবে।

বিল পরিশোধ হয়ে গেলে গ্রাহকেরা টোকেন নম্বরসহ একটি এসএমএস পাবেন। এই টোকেন নম্বরটি গ্রাহককে তার ডিজিটাল মিটারে ম্যানুয়ালি প্রবেশ করিয়ে রিচার্জটি সম্পূর্ণ করতে হবে।

Reneta

‘নগদ’র মাধ্যমে পল্লী বিদ্যুতের প্রিপেইড বিল পরিশোধের ক্ষেত্রে একজন গ্রাহক সর্বনিন্ম ৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ যেকোনো পরিমাণ বিল পেমেন্ট করতে পারবেন। এর আগে কোনো ধরনের ফি নেওয়া ছাড়া পোস্টপেইড মিটারের বিল দেওয়ার সেবা চালু করে ‘নগদ’। যার ফলে মানুষের আর্থিক সাশ্রয়ের একটি সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ বিল দিতে আর কাউকে লাইনে দাড়িয়ে থাকতে হয় না।

Jui  Banner Campaign
ট্যাগ: নগদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নির্বাচনী প্রচারণারয় দিনাজপুর–৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুরে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ করছেন ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যমুনার সামনে থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তা: নির্বাচনের সময় ভ্রমণ এড়াতে পরামর্শ

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভালোবাসা দিবসে জোভান-নীহার ‘যে কথা বলা হয়নি’

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় তাপমাত্রা কিছুটা কমার আভাস

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT