চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নগদ টাকা হাতিয়ে নিতে ব্যবসায়ী হেলালকে খুন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ণ ২০, জুন ২০২০
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর দক্ষিণ খানের মোল্লারটেকে ব্যবসায়ী হেলাল উদ্দিনের (২৬) কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নেয়ার লক্ষ্যে তাকে খুন করা হয়।

হেলালের খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর (উত্তর) গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে এখনও পলাতক রয়েছে হত্যার মূল পরিকল্পনাকারী চার্লস রূপম সরকার।

গ্রেপ্তাররা হচ্ছেন: নিহত হেলালের বন্ধু চার্লস রূপম সরকারের স্ত্রী শাহীনা আক্তার ওরফে মনি সরকার (২৪) ও রূপমের শাশুড়ি রাশিদা আক্তার (৪৮)।

শনিবার রাজধানীর উত্তরা ও আব্দুল্লাহপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারার জানিয়েছে, নগদ টাকা হাতিয়ে নেয়ার জন্য ব্যবসায়ী হেলাল উদ্দিনকে কৌশলে বাসায় ডেকে নিয়ে হত্যা করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, হত্যার মূল পরিকল্পনাকারী রূপম এখনও পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Reneta

তিনি বলেন, এই মামলাটি তদন্ত করতে গিয়ে দেখা যায়, গত ১৫ জুন হেলালের খণ্ডিত দেহ বস্তায় ভরে নিয়ে একটি অটোরিকশায় উঠছিল রূপম, এমন ভিডিও ফুটেজ আসে গোয়েন্দাদের হাতে। সেই ফুটেজ বিশ্লেষণ করেই রূপমের স্ত্রী ও শাশুড়িকে গ্রেপ্তার করা হয়।

গত রোববার দুপুরে দক্ষিণখানের মোল্লারটেক এলাকার নিজ বাসায় এ হত্যাকাণ্ডটি ঘটে। থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তর বিভাগ মামলাটির তদন্ত শুরু করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দক্ষিণখান
শেয়ারTweetPin

সর্বশেষ

ড. ইউনূস-নুরজাহানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

জুন ৮, ২০২৬

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তাদের বেতন নির্ধারণ, মূল বেতন ৩২ হাজার টাকা

জুন ৮, ২০২৬

কিশোরগঞ্জে বজ্রপাতে পুরোহিতের মৃত্যু

জুন ৮, ২০২৬

ইরান যুদ্ধ ও নির্বাচন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত সাক্ষাৎকার

জুন ৮, ২০২৬

মার্কিন অনুরোধ উপেক্ষা করে বৈরুতে ইসরায়েলের বিমান হামলা

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT