চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নগদ’ এ পুরস্কার দিলেন অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৪ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২০
অর্থনীতি
A A

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২০-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কারের টাকা ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা “নগদ”-এর মাধ্যমে প্রদান করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

শনিবার ঢাকার হাতিরঝিলের এম্ফিথিয়েটারে ম্যারাথন ও সাইক্লিংয়ের সমাপনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।

সে সময় অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেন, দেশের তরুণ সমাজ খেলাধুলার সাথে সম্পৃক্ত হোক। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজ একটি সাজানো জীবন-যাপন করতে পারবে। আর এর মাধ্যমে তারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে।

Banglabid

বক্তব্য শেষে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সরকারি সেবা ডাক বিভাগের ডিজিটাল লেনদেন “নগদ”-এর একটি বিশেষ ফিচার ‘সেন্ড মানি টু এনি ফোন’ সেবাটি ব্যবহার করেন। তিনি তাৎক্ষণিকভাবে অনুষ্ঠান মঞ্চ থেকে চারজন স্বর্ণপদক জয়ী অ্যাথলেটদের পাঁচ হাজার টাকা করে পুরস্কার নিজ হাতে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা “নগদ”-এর মাধ্যমে প্রদান করেন।

“নগদ”-এর বিশেষ ফিচার ‘সেন্ড মানি টু এনি ফোন’, এই ফিচারের মাধ্যমে “নগদ” অ্যাকাউন্ট না থাকলেও টাকা পেতে পারেন একজন মোবাইল ফোন ব্যবহারকারী। “নগদ”-এর এই বিশেষ ফিচার দেখে মুগ্ধ হন অর্থমন্ত্রী এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য তিনি “নগদ”-কে সামনে এগিয়ে যাওয়ার জন্য তাঁর পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

‘বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত বাংলাদেশ’- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী সামনে রেখে এই স্লোগান নিয়ে আয়োজন করা হয়েছে মাসব্যাপী বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ।

Reneta

আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ ছাড়া চ্যাম্পিয়নশিপের উপদেষ্টা কমিটির আহ্বায়ক সংসদ সদস্য নাহিম রাজ্জাক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ আবদুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থমন্ত্রীনগদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন

আগস্ট ৮, ২০২৬

ইনফান্তিনোর বিরুদ্ধে উয়েফার অর্থ প্রেমিকাকে দেয়ার অভিযোগ নিয়ে তোলপাড়

আগস্ট ৮, ২০২৬

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT