চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নগদ’র মাধ্যমে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল দেয়া যাবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২০ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২২
অর্থনীতি
A A

মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় যানজট নিরসনে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ এবং দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির অধীনে এখন থেকে অনলাইনে নগদের মাধ্যমে টোল পরিশোধ করার মাধ্যমে না থেমেই ফ্লাইওভার পার হতে পারবেন গ্রাহকরা। 

সম্প্রতি ঢাকার সায়েদাবাদ জনপথ মোড়ে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার সেন্ট্রাল প্লাজা প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব সালমান ওবায়দুল করিম এবং নগদ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. শাহজাহান আলী পাটোয়ারী, ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার-এর টোল ম্যানেজমেন্ট সিস্টেমের সহকারী ভাইস প্রেসিডেন্ট  মো. এরফানুল আজীম, নগদ’র হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দিপু,  নগদ-এর হেড অব ইউটিলিটি এন্ড এডুকেশন্যাল পেমেন্ট সোহেল তাসনীমসহ নগদ এবং ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চুক্তির ফলে গ্রাহকরা এখন থেকে নগদের মাধ্যমে টোল পরিশোধ করে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ৮টি বাহির পথে কোনো প্রকার ঝামেলা ছাড়াই যাতায়াত করতে পারবেন। সুবিধাটি উপভোগ করতে হলে গ্রাহকদের প্রথমে ফ্লাইওভারের ওয়েবসাইট (https://mmhf.com.bd/) প্রবেশ করে প্রথম ধাপে ১০০ টাকা (প্রতিটি গাড়ির জন্য) পরিশোধ করে প্রথমবার নিবন্ধন সম্পন্ন করতে হবে।

এই নিবন্ধন ফিও দেয়া যাবে নগদে। নিবন্ধন সম্পন্ন হলে সায়েদাবাদ জনপথ মোড়ের সেন্ট্রাল প্লাজা থেকে আরএফআইডি ট্যাগ বা স্টিকার সংগ্রহ করে নিজ নিজ গাড়িতে যুক্ত করতে হবে।

Reneta

টোল পরিশোধ করতে হলে নিবন্ধন করার পরের ধাপে একই ওয়েবসাইটে ‘অ্যাড ট্রিপ অপশন’ থেকে ‘পে উইথ নগদ’ নির্বাচন করতে হবে। এরপর ট্রিপ সংখ্যা, নগদ অ্যাকাউন্ট নম্বর, ভেরিফিকেশন কোড ও পিন দিয়ে টোল পরিশোধ সম্পন্ন করা যাবে।

ফ্লাইওভারের আটটি বের হওয়ার পথে টোল দেয়ার জন্য অপেক্ষা না করে যানবাহনের গায়ে লাগানো আরএফআইডি স্টিকারের স্বয়ংক্রিয় স্ক্যানিং এর মাধ্যমে সরাসরি পার হওয়ার সুযোগ পাবেন যাত্রী অথবা চালকরা। সেক্ষেত্রে স্টিকারযুক্ত গাড়িগুলোকে ফ্লাইওভার থেকে নামার সময় ‘টি’ চিহ্নিত লেন ব্যবহার করবে, যেখানে বাহির করলেই স্বয়ংক্রিয়ভাবে বুম-বার খুলে যাবে। ফলে টোল প্রদানের জন্য ফ্লাইওভারের বের হওয়ার পথে আর অপেক্ষা করতে হবে না চালকদের।

চুক্তি সম্পর্কে নগদের প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ বলেন, ‘বাংলাদেশকে পূর্ণরূপে ডিজিটাল দেশে পরিণত করতে সড়ক ও যোগাযোগ ব্যবস্থাপনাকে ডিজিটাল সেবার আওতায় নিয়ে আসা দরকার বলে আমি মনে করি। সেই বিবেচনায় হানিফ ফ্লাইওভারে অনলাইনে টোল সংগ্রহ করার প্রক্রিয়ার অংশীদার হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমার বিশ্বাস নগদের এই সেবা হানিফ ফ্লাইওভারে যানজট নিরসনেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নগদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পটুয়াখালীতে হয়ে গেল লোকজ ক্রীড়া প্রতিযোগিতা

পরবর্তী

সাংহাইয়ে লকডাউন কঠোর করেছে কর্তৃপক্ষ

পরবর্তী

সাংহাইয়ে লকডাউন কঠোর করেছে কর্তৃপক্ষ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করলেন এ আর রহমান

সর্বশেষ

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT