চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নকল ঠেকানোর উদ্ভট কৌশলের জন্য ক্ষমা প্রার্থনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০১৯
অদ্ভুতুড়ে, আন্তর্জাতিক
A A

পরীক্ষায় শিক্ষার্থীদের নকল করা ঠেকাতে উদ্ভট এক কৌশল অনুসরণ করে সমালোচনার মুখে ক্ষমা প্রার্থনা করেছেন ভারতের কর্নাটকের সেই কলেজ কর্তৃপক্ষ।

কলেজটিতে পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থীদের মাথায় অদ্ভুত ধরনের কাগজের তৈরি কার্টন পরিয়ে দেওয়া হয়এছিল।

বেঙ্গালুরু থেকে প্রায় ৩৩০ কিলোমিটার দূরবর্তী হাভেরির ভগত প্রি-ইউনিভার্সিটি কলেজের শিক্ষার্থীদের রসায়ন পরীক্ষা চলাকালীন সময়কার সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে তীব্র সমালোচনা আসতে থাকে।

Banglabid

ছবিতে দেখা যায়, শিক্ষার্থীরা যে কার্টন মাথায় পরেছে তার সামনের দিকে উন্মুক্ত ছিলো। উভয় পাশে ও পেছনটা ছিলো বদ্ধ। নকল ঠেকানোর কৌশল হিসাবে এমন কৌশল প্রযোগ করে বলে জানান কলেজ কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই উদ্ভট খবর জানতে পারেন কর্নাটকের শিক্ষামন্ত্রী।

এরপর শিক্ষামন্ত্রী এস সুরেশ কুমার সাংবাদিকদের বলেন, এমন ঘটনা পুরোপুরি অগ্রণযোগ্য। শিক্ষার্থীদের সঙ্গে এভাবে প্রাণীদের মতো আচরণ করার অধিকার কারো নেই।

Reneta

‘এমন বিকৃতি আচরণের যথাযথভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে’-অপর এক টুইটে বলেন শিক্ষামন্ত্রী।

সামাজিক মাধ্যমে অনেকে শিক্ষামন্ত্রীর মন্তব্যের সমর্থন দিয়ে লিখেন, এটি শিক্ষার্থীদের জন্য হাস্যকর এবং অবমানকর আচরণ। হ্যাঁ, পরীক্ষায় নকল বা প্রতারণা একটি সমস্যা। তবে এটি কোনো সমাধানের উপায় হতে পারে না। যে বা যারা এটিকে অনুমোদন করেছে তাদের তিরস্কার করা উচিত।

বিবিসি জানায়, এমন সমালোচনার মুখে কলেজ কর্তৃপক্ষ ক্ষমা প্রার্থনা করেছেন।

কলেজ অধ্যক্ষ এমবি সতিশ বিবিসি হিন্দিকে জানান, অস্বাভাবিক প্রতারণার বিরোধী কৌশলটি ব্যবহার করার জন্য তিনি দুঃখিত। অন্যত্র (বিহারে) এর ব্যবহারের কথা শোনার পর কেবলমাত্র ‘পরীক্ষামূলক’ নিয়মটি প্রয়োগ করেন বলে জানান তিনি।

অধ্যক্ষ জোর দিয়ে বলেন, তবে এটি শিক্ষার্থীদের সম্মতিতেই হয়েছে। তারা নিজেরাই নিজেদের কার্টন নিয়ে এসেছিলো পরীক্ষার হলে। কোনো ধরনের বাধ্যবাধকতা ছিলো না।

“আপনি ছবিতে দেখতে পারেন যে, কিছু শিক্ষার্থীকে এটি পরানো হয়নি। যারা এটি পরেছিলো তারা ১৫ মিনিট, কেউ কেউ ২০ মিনিট পর সরিয়ে ফেলেছিলো। আমরা নিজেরাই তা এক ঘণ্টা পর সরিয়ে ফেলতে বলি”- বলেন অধ্যক্ষ।

খবরটি আঞ্চলিক কর্মকর্তারা পাওয়ার সঙ্গে সঙ্গে কলেজে ছুটে এসেছিলেন।

স্থানীয় শিক্ষা বোর্ডের উপ-পরিচালক এসআই পীরজাদা এই কৌশলকে ‘অমানবিক’ বলে উল্লেখ করেন।

তার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, ‘আমি যখন এই বিষয়ে খবর পাই, তখনই কলেজে গিয়ে তা বন্ধ করার নির্দেশ দিই। আমি তখন কলেজ কর্তৃপক্ষকে একটি নোটিশও জারি করেছি এবং এই অমানবিক ঘটনার জন্য তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা গ্রহণের কথাও জানাই।

তবে স্কুল কর্মকর্তারা বলেছেন যে, তারা এমন নিয়ম বন্ধ করে দিয়েছে এবং এই ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলেজভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতে কী হলো

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া

আগস্ট ১০, ২০২৬

খাদ্যে ভেজাল: দেখতে আকর্ষনীয় হলেই কী নিরাপদ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

যে কারণে মিল্কভিটা দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ল

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT