অন্যান্য

নকল আর প্রশ্নপত্র ফাঁসে শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি

নকল আর প্রশ্নপত্র ফাঁসে শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি

জেএসসি-জেডিসি পরীক্ষাকে সামনে রেখে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নকল এবং প্রশ্নপত্র ফাঁসের মতো অনৈতিক কাজ কঠোরভাবে নিয়ন্ত্রণে পুরোপুরি সতর্ক আছে মন্ত্রণালয়। এ ধরণের কাজে কোনো প্রতিষ্ঠান জড়িত প্রমাণ হলে তার অস্তিত্ব রাখা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

নভেম্বর থেকে অষ্টম শ্রেণীর জেএসসি এবং জেডিসি পরীক্ষা। পরীক্ষা অনুষ্ঠানে প্রস্তুতিও নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে কি করনীয় সেই বিষয়ে বিজিপ্রেসে বসে আইন-শৃঙ্খলা কমিটির সভা। অতীতে বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা ঘটায় শিক্ষামন্ত্রী এ ব্যাপারে এবার কঠোর অবস্থানের কথা জানালেন।

নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘এবার জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হবার সম্ভাবনা খুবই ক্ষীণ। এরপরও কেউ প্রশ্নে হাত দেবার চেষ্টা করলে তার হাত নিরাপদে বাড়ি ফিরিয়ে নিতে পারবে না।’

মন্ত্রী বলেন, ‘আগে বিজি প্রেসের দুর্নাম ছিল যে, এখান থেকে প্রশ্নপত্র ফাঁস করা হয়। কিন্তু তারা সে দুর্নাম ঘোচাতে পেরেছে। আমি বলতে পারি এখান থেকে কোনো ধরনের প্রশ্ন ফাঁস হয় না।’

নাহিদ বলেন, বিজি প্রেসের যে সকল কর্মচারী প্রশ্নপত্র ছাপার সঙ্গে জড়িত থাকবে, তাদের সকলকে আলাদাভাবে নজরদারিতে রাখা হবে। এছাড়া নির্বাচিত কিছু কর্মকর্তাকে বাছাই করে প্রশ্ন ছাপার কাজের দায়িত্ব দেওয়া হবে।

মন্ত্রী বলেন, অনিয়ম ঠেকাতে পরীক্ষা গ্রহণ প্রক্রিয়ার উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। পরীক্ষায় অনিয়ম ঠেকাতে সবাইকে সচেতন হওয়ার আহবানও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

বিষয়:জেএসসি জেডিসি জেএসসি-জেডিসি-পরীক্ষা নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…