চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নওয়াজ শরীফ ‘পলাতক’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২০
আন্তর্জাতিক
A A
পাকিস্তান-নওয়াজ শরীফ

লন্ডনের চিকিৎসকের দেয়া মেডিক্যাল রিপোর্ট জামিনের শর্ত হিসেবে উপস্থাপন না করায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ‘পলাতক’ ঘোষণা করেছে দেশটির সরকার।

প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে মঙ্গলবার ফেডারেল ক্যাবিনেটের এক যৌথ সভায় তাকে পলাতক ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বুধবার পাকিস্তানি গণমাধ্যমের বরাতে এনডিটিভি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Banglabid

গত নভেম্বরে লাহোর হাইকোর্ট তাকে চিকিৎসার জন্য চার সপ্তাহের জামিনে বিদেশ যাওয়ার অনুমতি দেয়।

নওয়াজ শরীফের চিকিৎসকের মতে, পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী জটিল রোগে ভুগছেন এবং যথেষ্ট পরিমাণে হুমকিতে রয়েছেন। আর এ কারণে তিনি অপারেশনও করিয়েছেন।

পাকিস্তানের দেওয়ান পত্রিকার বরাতে এনডিটিভি আরও জানায়, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ‘পলাতক’ ঘোষণা করে পাকিস্তান সরকার তার জামিন না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। জামিনের শর্তানুযায়ী ইসলামাবাদ হাইকোর্টের আদেশে বোর্ড গঠিত হওয়ার আগে নওয়াজের মেডিক্যাল রিপোর্ট জমা দেয়ার কথা ছিল।

Reneta

পাকিস্তানের মন্ত্রী পরিষদের ওই বৈঠক পরবর্তী এক সংবাদ সম্মেলনে ইমরান খানের বিশেষ সহকারী ফেরদৌস আশিক আওয়ান বলেন: নওয়াজ শরীফ লন্ডন হাসপাতালের মেডিক্যাল রিপোর্ট জমা দিতে ব্যর্থ হয়েছেন। ফলে মেডিক্যাল বোর্ড তার পাঠানো মেডিক্যাল সার্টিফিকেট প্রত্যাখ্যান করেছে। সরকার তাকে পলাতক ঘোষণা করেছে।

আশিক আওয়ান বলেন: আজ থেকে নওয়াজ শরীফ ভূমি আইন অনুসারে পলাতক এবং তিনি দেশে ফিরে না এলে তাকে অপরাধী হিসেবে ঘোষণা করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নওয়াজনওয়াজ শরীফপাকিস্তানপাকিস্তানের প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

পাসপোর্ট কর্মকর্তার বাসায় গভীর রাতে নারী, সন্দেহে পুলিশ হেফাজতে দুজন

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

শিক্ষক নিয়োগে ‘দুর্নীতির সুযোগ’ বন্ধের দাবি ইসলামী আন্দোলনের

আগস্ট ১২, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ জানিয়ে দিলো অস্ট্রেলিয়া

আগস্ট ১২, ২০২৬
ককরোচ পার্টির নতুন কর্মসূচি

ভারতে ককরোচ পার্টির নতুন কর্মসূচি ঘোষণা

আগস্ট ১২, ২০২৬

খাবারের গাড়িতে লুকিয়ে বিমান বদল ঘটনায় যা বললেন ট্রাম্প

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT