বিনোদন

নওয়াজুদ্দিনের কাছে ক্ষমা চাইতে হবে ফিল্মফেয়ারকে!

নওয়াজুদ্দিনের কাছে ক্ষমা চাইতে হবে ফিল্মফেয়ারকে!

নওয়াজুদ্দিন সিদ্দিকী

‘কোনো এক নারীর সঙ্গে আজকাল প্রেম চলছে নওয়াজুদ্দিনের।’—ফিল্মফেয়ার ম্যাগাজিনের ৮ মার্চ সংখ্যায় এমনি একটি প্রতিবেদন প্রকাশিত হয়। আর তার পর থেকে স্ত্রী অঞ্জলির সঙ্গে নওয়াজুদ্দিন সিদ্দিকীর সম্পর্ক একেবারেই ভালো যাচ্ছে না। এই বলিউড তারকা দাবি করেছেন, খবরটি একেবারেই ঠিক নয়, পুরোপুরি মিথ্যা।

এদিকে ফিল্মফেয়ার ম্যাগাজিনের কর্তৃপক্ষকে আইনি নোটিশ দিয়েছেন নওয়াজুদ্দিনের আইনজীবী। তাতে বলা হয়েছে, ফিল্মফেয়ারকে সাত দিনের মধ্যে নওয়াজুদ্দিনের কাছে ক্ষমা চাইতে হবে এবং এই প্রতিবেদনের বিষয়টি পরিষ্কার করতে হবে।

নওয়াজুদ্দিন সিদ্দিকী আর অঞ্জলির বৈবাহিক সম্পর্কের সাত বছর পূর্ণ হয়েছে সম্প্রতি। তাদের এক ছেলে ও এক মেয়ে। হিন্দুস্থান টাইমস।

নওয়াজুদ্দিন সিদ্দিকী ও অঞ্জলি
বিষয়:নওয়াজুদ্দিন সিদ্দিকী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…