বিনোদন

নওশীন-হিল্লোলের ঘরে আসছে নতুন অতিথি

একজন নারী ও একজন পুরুষ হাসিমুখে একসঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাকৃতিক পরিবেশে দুইজন ব্যক্তি হাসিমুখে ছবি তুলছেন, পাশে একটি পুতুল রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টেলিভিশন পর্দার একসময়ের পরিচিত মুখ নওশীন ও আদনান ফারুক হিল্লোল দম্পতির ঘরে তাদের ঘরে আসতে চলেছে নতুন অতিথি। মা-বাবা হতে যাচ্ছেন নওশীন ও হিল্লোল। শনিবার (২৫ জুন) অনুষ্ঠিত হয়েছে নওশীনের বেবি শাওয়ার।

যুক্তরাষ্ট্র প্রবাসী দেশের বেশ কয়েকজন তারকা সেখানে অংশ নিয়েছেন। ছিলেন কাজী মারুফ, রিচি সোলায়মান, মোনালিসা, তমালিকা কর্মকার, কল্যাণ কোরাইয়া ও রোমানা প্রমুখ। তাদের মাধ্যমেই নওশীনের বেবি শাওয়ারের খবর প্রকাশ্যে এসেছে।

জানা যায়, নওশীনের শারীরিক অবস্থা বেশ ভালো। আগামী মাসেই তার কোল আলো করে আসবে সন্তান। তবে বিষয়টি নিয়ে নওশীন কিংবা হিল্লোল এখনো প্রকাশ্যে কিছু বলেননি।

যুক্তরাষ্ট্রে বসবাসকারী তাদের ঘনিষ্ঠ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

নওশীন অভিনয় ও উপস্থাপনা ছেড়ে বর্তমানে নিউইয়র্কের একটি মেডিক্যাল সেন্টারে চাকরি করছেন। হিল্লোল ব্যস্ত আছেন ফুড ভ্লগিং নিয়ে। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান হিল্লোল, আর খাবার খেয়ে সেটার রিভিউ তুলে ধরেন দর্শকের কাছে।

নওশীন ও হিল্লোল বিয়ে করেছেন ২০১৩ সালে। অনেকটা গোপনেই বিয়েটা সারেন তারা। তবে বেশিদিন তা গোপন থাকেনি। বিয়ের ৯ বছর পর তারা এই প্রথম সন্তান গ্রহণ করছেন।

বিষয়:আদনান ফারুক হিল্লোল নওশীন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…