চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধোনি ছাড়ার পর চেন্নাইয়ের নেতৃত্বে জাদেজা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। এবারের আসরে আইপিএল ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কত্ব করবেন রবীন্দ্র জাদেজা। ৪০ বর্ষী ক্যাপ্টেন কুল সরে দাঁড়ালেও চলতি ও আগামী মৌসুমে দলটির সাথেই থাকছে।

আইপিএল যাত্রার সময় ২০০৮ থেকে চেন্নাইয়ের প্রতিনিধিত্ব করে আসছিলেন ধোনি। মাঝে দুই বছর ফ্র্যাঞ্চাইজিটি নিষিদ্ধ হলেও পরে ফের তার নেতৃত্বে টুর্নামেন্টে ফেরে চেন্নাই। এপর্যন্ত চারবার শিরোপা উঁচিয়ে ধরেছে ধোনি।

বৃহস্পতিবার চেন্নাই নিজেদের ওয়েবসাইটে লিখেছে, ‘ধোনি এই মৌসুম ও তার পরেও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা চালিয়ে যাবেন।’

অভিজ্ঞ অলরাউন্ডার জাদেজা ২০১২ সাল থেকে চেন্নাইয়ের হয়ে খেলছেন। ধোনি ও সুরেশ রায়নার পর দলটির তৃতীয় অধিনায়ক হলেন তিনি। খবরটি দিয়েছেন দলের সিইও কাসি বিশ্বনাথ।

‘জাদেজা দলের দায়িত্ব নিতে প্রস্তুত। ধোনি অনুভব করছেন জাদেজাকে নেতৃত্বে নিয়ে আসার এটাই সেরা সময়। জাদেজা এমুহূর্তে ক্যারিয়ারের সেরা অবস্থানে রয়েছেন। যেকোনো প্রয়োজনে মাঠে তাকে সাহায্য করতে পারবেন ধোনি। জাদেজার সাথে আগেও কথা হয়েছে। এমনকি গত বছরও প্রস্তাব এসেছিল। আমরা জানতাম তিনিই এমএস এর স্থলাভিষিক্ত হওয়ার জন্য সেরা ব্যক্তি।’

‘ধোনি উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করছিলেন, ভারতের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর আগে একইরকম পরিস্থিতি হয়েছিল। বিরাটকে কয়েক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ করে অধিনায়কত্ব তুলে দেন। একইভাবে তিনি জাদেজাকে নেতৃত্বে নিয়ে আসেন। জাদেজার নেতৃত্বের উপর ফ্র্যাঞ্চাইজির আস্থা ছিল। জাড্ডুর ভালো করার সম্ভাবনা আছে। সে আমাদের অন্যতম অলরাউন্ডার। সেরাটা খেলে দলকে সাফল্য এনে দিতে পারবে। ধোনির নির্দেশনা সবসময়ই থাকবে। আশা করি একটি ভালো আসর কাটবে।’

Reneta

বর্তমান চ্যাম্পিয়নরা চলতি আসরের প্রথম ম্যাচে জাদেজার নেতৃত্বে ২৬ মার্চ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নামবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২২চেন্নাই সুপার কিংসজাদেজাধোনিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT