চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধোনি-গিলক্রিস্টকে দেখে শিখছেন সোহান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৬ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
পুরনো ছবি

পুরনো ছবি

বিপিএলের চলতি আসরে বেশ ভালো সময়ই কাটাচ্ছেন নুরুল হাসান সোহান। সাফল্যের পেছনে কারণটাও জানিয়েছেন তরুণ উইকেটকিপার। বিশ্বের অন্যতম সেরা দুই আইকন অ্যাডাম গিলক্রিস্ট ও মহেন্দ্র সিং ধোনিকে দেখেই শিখছেন তিনি।

বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে যাওয়ায় বেশ কয়েকবারই ধোনির সঙ্গে কথা হয়েছে সোহানের। সেখানেই তার কাছ থেকে টিপস নিয়েছেন তিনি। আর বাড়তি হিসেবে নিয়মিত ইউটিউবে ভিডিও দেখছেন তাদের। এমনকি একসময়ের বিশ্বনন্দিত উইকেটকিপার গিলক্রিস্টের কিপিংও দেখেন নিয়মিত। আর তাই দেখে নিয়মিত অনুশীলনও করেছেন।

সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নিজের কিপিং নিয়ে জানান সোহান, ‘আমার ধোনির সাথে কয়েকবার কথা হয়েছে। আমি উনার ভিডিও গুলো দেখি। আগে গিলক্রিস্ট যখন খেলত উনারটা ফলো করতাম। আমি ইউটিউব দেখি কোনটা আমার সাথে যাবে। সেটাই সবচেয়ে বড় কথা। আমার জন্য অনুশীলনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

তবে গ্লাভস হাতে গত কয়েক বছর ধরেই দেশের সেরা পারফর্মার সোহান। ব্যাট হাতেও কম যান না। তবে এবার বিপিএলে আলাদা করেই নজর কেড়েছেন এ তরুণ। ঢাকা ডায়নামাইটসের হয়ে নিয়মিত খেলছেন। আর এ আসরের খেলাগুলো গণমাধ্যমে সরাসরি সম্প্রচার হওয়ায় পাওয়ায় এবার বেশ আলোচনায় এসেছেন এ উইকেটরক্ষক।

জাতীয় দলেও খেলেছেন সোহান। পারফর্ম করেও অজানা কারণে জায়গা হারিয়েছেন। তবে বিশ্বাস করেন অনুশীলন করেই খারাপ সময় উতরে যাওয়া যায়। সোহানের ভাষায়, ‘আমি সবসময় কিপিং উপভোগ করার চেষ্টা করি। হয়তো কোনো সময় ভালো হয়, কোনো সময় খারাপ হয়। সবসময় নিজের সামর্থ্যের শতভাগ দেয়ার চেষ্টা করি। খারাপ সময় আসলেও অনুশীলন করে ফেরা যায়।’

মূলত ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করেন সোহান, ‘আমার কাছে মনে হয় ধারাবাহিকতা রক্ষা করে পারফর্ম করতে পারা গুরুত্বপূর্ণ, সেই চেষ্টা করি। আজ করলাম কাল আবার মিস হয়ে যেতে পারে। মিস হবেই, এটাই স্বাভাবিক। চিন্তা থাকে অতি আত্মবিশ্বাসী না হওয়া, এটা আমার জন্য খারাপ জিনিস। আমি নিজেকে নিজের জায়গায় রাখি। আজ যা করতে পেরেছি কালও যেন সেটা করতে পারি।’

Reneta

দলের প্রয়োজনে তিনি ১০ নম্বরে ব্যাট করতেও প্রস্তুত, ‘আমি দেখেছি দলের চিন্তা না করে নিজের চিন্তা করলে আমার জন্য ভালো হয় না। আমি ওই চিন্তা করি না। আমার ভেতরে দলের দরকারটাই সবার আগে আসে। দলের জন্য ১০ নম্বরে ব্যাট করলেও আমার কোনো অসুবিধা নেই।’

সোমবার ঢাকায় অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট তালিকার দুই শীর্ষ দল ঢাকা ডায়নামাইটস ও চট্টগ্রাম ভাইকিংস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নুরুল হাসান সোহানবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সামনের দুই বিশ্বকাপের জন্য নতুন ফরম্যাট অনুমোদন করলো আইসিসি

জুলাই ১৫, ২০২৬

দীপককে দেখে দর্শক বললেন ‘উনাকে দেখে মারতে ইচ্ছে করছে’!

জুলাই ১৫, ২০২৬

আমরা কি অনুভূতিশূন্য হয়ে পড়ছি?

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১৫, ২০২৬

মোসাদের ‘গোপন এজেন্ট’ আহমাদিনেজাদ, গৃহবন্দী আইআরজিসির হাতে

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT