চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধোনির সমর্থনে সাবেকদের ধুয়ে দিলেন কোহলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩০ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
কোহলি ধোনির সমর্থনে মন্তব্য করেন, ভারতীয় ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজকোটে দ্বিতীয় টি-টুয়েন্টিতে ৩৭ বলে করেছিলেন ৪৯ রান। সেই ম্যাচে দলের প্রয়োজনে ঠিক হাত খুলে খেলতে পারেননি মাহেন্দ্র সিং ধোনি। তাই ক্ষুদে সংস্করণের ক্রিকেটে ধোনিকে খেলা ছেড়ে নতুনদের জায়গা করে দিতে বলেছিলেন দুই ভারতীয় সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ ও অজিত আগারকার। তাতে ভীষণ খেপেছেন ভারত কাপ্তান বিরাট কোহলি।

মঙ্গলবার থিরুভান্নাথাপুরামে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ২-১এ টি-টুয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ভারত। ম্যাচের পরে ধোনির সমর্থনে দুই সাবেককে একহাত নিয়েছেন কোহলিও।

‘আমি বুঝি না কেন লোকে তাকে (ধোনি) বলে খেলা ছেড়ে দিতে। আমার মাথায় আসে না। যখন আমি রান করতে পারি না তখন কেউ আমার দিকে আঙ্গুল তোলে না। কারণ আমার বয়স ৩৫ নয়, তাই? এই মানুষটা সবরকম ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েই দলে খেলেন। দলের প্রয়োজনে যেকোনো দিক থেকেই অবদান রাখতে পারেন। আপনারা যদি দেখেন অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা সফরে ব্যাট হাতে তিনি ছিলেন দুর্দান্ত। নিউজিল্যান্ড সিরিজে কিন্তু তিনি খুব একটা ব্যাট করার সুযোগই পাননি।’ -ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এভাবেই নিজের ক্ষোভ উগরে দিয়েছেন কোহলি।

Banglabid

ক্যারিয়ারের বেশিরভাগ সময়ে ছয় থেকে আট নম্বর পজিশনে ব্যাট করেছেন ধোনি। রাজকোটে ব্যাট করেছেন ছয় নম্বরে। কিউইদের ছোঁড়া ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬৭ রানে ৪ উইকেট হারিয়ে তখন কাঁপছে ভারত। ওই মুহূর্তে ধরে খেলা ছাড়া ধোনির আর কোন বিকল্পও ছিল না বলে মনে করেন কোহলি।

‘আপনাদের বুঝতে হবে কোন পজিশনে তিনি ব্যাট করেন। রাজকোটে ধোনি যখন উইকেটে আসেন সেদিন হার্দিক (পান্ডিয়া) রানই করতে পারেনি। আমরা খালি একজনকেই দিনের পর দিন কথা শুনিয়ে যাচ্ছি, এটার কোন মানেই হয় না। আমাদের পরিস্থিতিও বুঝতে হবে। তিনি যখন ব্যাট করতে নামেন তখন ওভার প্রতি আমাদের আট-নয় করে রান করতে হত। আর উইকেটও ঠিক ব্যাটসম্যানদের অনুকূল ছিল না। না বুঝে একজনকে বারবার দোষারোপ করা মোটেও কাম্য না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিরাট কোহলিমহেন্দ্র সিং ধোনি
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT