চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধোনির ফিনিশিং ভেল্কিতে কোহলিদের হার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৩ পূর্বাহ্ণ ২৬, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আবারও মহেন্দ্র সিং ধোনি, আবারও একটি দুর্দান্ত ফিনিশিংয়ের গল্প। তাতে চেন্নাইয়ের আরেকটি জয়। দুইশো পেরোনো সংগ্রহ নিয়েও ৫ উইকেটে হেরে মাঠ ছাড়তে হয়েছে বিরাট কোহলির বেঙ্গালুরুকে।

বুধবার চিন্নাস্বামী স্টেডিয়ামে শুরুতে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২০৫ রানের সংগ্রহ গড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। জবাবে ২ বল আর ৫ উইকেট অক্ষত রেখে জয়ে নোঙর ফেলে চেন্নাই সুপার কিংস।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে চেন্নাইয়ের টপঅর্ডার প্রত্যাশা মেটাতে পারেনি। শেন ওয়াটসন ৭, সুরেশ রায়না ১১, স্যাম বিলিংস ৯ ও রবীন্দ্র জাদেজা ৩ রানে ফিরে গেলে বিপদে পড়ে দলটি।

সেখান থেকে হাল ধরেন আম্বাতি রাইড়ু ও ধোনি। দুজনে ১০১ রানের জুটি গড়েন। বলের সঙ্গে পাল্লা দিয়ে রানের গতি বাড়িয়েছেন তারা। জয়ের জন্য শেষ ৫ ওভারে ৭১ রান দরকার পড়ে।

রানের গতি ঠিকই ছিল। কিন্তু রাইড়ু ১৮তম ওভারের পঞ্চম বলে রানআউটে ফিরলে আবার ধাক্কা খায় চেন্নাই। ৩ চার ও ৮ ছক্কায় ৫৩ বলে ৮২ রানে সাজঘরে হাঁটা দেন রাইড়ু।

ধোনি তখনও ছিলেন। শেষপর্যন্ত থাকলেন। শেষ ওভারে লক্ষ্যটা যখন ১৬ রানের, ধোনির সঙ্গে তাল মেলান ডোয়াইন ব্রাভো। অ্যান্ডারসনের করা শেষ ওভারের প্রথম বলে চার, পরের বলে ছক্কা; ম্যাচ চলে আসে হাতের মুঠোয়। এরপর ১ রান নিয়ে ব্রাভো ধোনিকে স্ট্রাইক দিলে ছক্কা হাঁকিয়ে ম্যাচের শেষ টানেন সাবেক ভারত অধিনায়ক।

ব্রাভো ৭ বলে ১৪ রানে অপরাজিত থাকেন। আর কাজের কাজটা করা ধোনি এক চার ও ৭ ছক্কায় ৩৪ বলের ঝড় তুলে ৭০ রানে অপরাজিত থাকেন।

এর আগে অধিনায়ক বিরাট কোহলির ১৮, কুইন্টন ডি ককের ৩৭ বলে ৫৩, এবি ডি ভিলিয়ার্সের ৩০ বলে ঝড়ো ৬৮, মান্দীপ সিংয়ের ১৭ বলে ৩২ রানে দুইশ পেরোনো সংগ্রহ পায় বেঙ্গালোর। ডি ভিলিয়ার্স ২ চার ও ৮ ছক্কায় নিজের ইনিংসটি সাজান।

ট্যাগ: কোহলিধোনি
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

কোদাল হাতে ‘নারী ট্রাম্প’!

পরবর্তী

বায়ার্নকে হারিয়ে ফিরল রিয়াল

পরবর্তী

বায়ার্নকে হারিয়ে ফিরল রিয়াল

জাতীয়তাবাদের সমালোচনায় ইমানুয়েল মাক্রোঁ

সর্বশেষ

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT