চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধূমপান ছেড়েছেন অপূর্ব

মেহেদী মাসুদমেহেদী মাসুদ
১:১৮ অপরাহ্ণ ১২, মার্চ ২০১৭
বিনোদন
A A
অপূর্ব

অপূর্ব

‘আমি কিন্তু ধূমপান একদম ছেড়ে দিয়েছি। ৪৩ দিন হলো। আর না। ছেলের জন্য। আয়াশ। ওর বয়স আড়াই বছর। এপ্রিল থেকে স্কুলে যাবে।’ বললেন অপূর্ব, ছোটপর্দার তারকা।

আজ রোববার সকালে জানালেন, সারা রাত শুটিং করে সকাল ৬টায় বাসায় ফিরেছেন। ঘুম কম হয়েছে। তাই কণ্ঠ একটু ভারি হয়ে আছে।

সারা রাত মিফতাহ জামানের গানের মিউজিক ভিডিওর শুটিং হলো। এখানে অপূর্বর সঙ্গে ছিলেন নাদিয়া নদী। কিছুদিন আগে আরেকটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন অপূর্ব আর মেহজাবীন। সুস্মিতা আনিসের গান ‘কেউ জানুক আর না–ই জানুক’। এরই মধ্যে ইউটিউবে অবমুক্ত করা হয়েছে মিউজিক ভিডিওটি।

নাটকের অভিনয়শিল্পী অপূর্ব কিন্তু গানও করেন। বললেন, ‘নিজের জন্য তো পারছি না, নাটকের জন্য গাওয়া হয়। পরিচালক এসে জোর করে ধরেন, গানটা পছন্দ হলে আর না করতে পারি না, গেয়ে ফেলি।’

ছেলে আয়াশের সঙ্গে অপূর্ব

এবার নতুন একটি টেলিছবিতে গান গেয়েছেন। টেলিছবির নাম ‘ইচ্ছে তাই’। পরিচালক মিজানুর রহমান আরিয়ান। গানের শিরোনামও ‘ইচ্ছে তাই’। অপূর্ব বললেন, ‘এই টেলিছবির গল্প একজন সংগীত পরিচালককে নিয়ে। এই গান নিয়েই কাহিনি এগিয়ে​ যায়।’

সারা রাত কাজ করেছেন, এখন একটু বিশ্রাম নিলে কী এমন ক্ষতি হতো? অপূর্ব বললেন, ‘তার আর উপায় নেই। এখনই ছুটতে হবে। নাটকের শুটিং। নাম “ফরচুন”। পরিচালক ময়ূখ বারী। সবাই অপেক্ষা করছে।’

Reneta

সুস্মিতা আনিসের ‘কেউ জানুক আর না–ই জানুক’ গানের মিউজিক ভিডিও

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপূর্ব
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

মে ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে জালিয়াতি মামলা থেকে মুক্তি মিলছে ভারতের আদানির

মে ১৪, ২০২৬
ডিপথেরিয়ার বিস্তার শুরু হলে শিশুস্বাস্থ্য ব্যবস্থায় নতুন সংকট তৈরি হতে পারে

হামের পর নতুন আতঙ্ক ডিপথেরিয়া

মে ১৪, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে গাইবেন ম্যাডোনা-শাকিরা, থাকবে বিটিএসও

মে ১৪, ২০২৬

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT