চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধুঁকে ধুঁকে দেড়শ পেরোল পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৩ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে ভারতকে ১৬৩ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। বাবর আজম ৪৭ ও শোয়েব মালিকের ৪৩ রানে এই পুঁজি পায় ফেভারিটের তকমা নিয়ে টুর্নামেন্ট খেলতে আসা দলটি।

বুধবার দুবাইয়ে টস জিতে ব্যাটিংয়ে এসে শোয়েব-বাবরের ৮২ রানের জুটির পরও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দুইশ ছুঁতে পারেনি পাকিস্তান। নির্ধারিত ওভারের আগেই গুটিয়ে গেছে, ৪৩.১ ওভারে অলআউটের সময় তাদের সংগ্রহ থমকে যায় ১৬২ রানে।

পাকিস্তান শুরুতেই ব্যাকফুটে চলে যায়, দলের সংগ্রহ ৩ হতেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার, উমাম-উল-হক (২) ও ফখর জামান (০)।

তবে শুরুর ধাক্কাটা সামলে নিতে চেষ্টা করেছিলেন বাবর ও শোয়েব। তাদের ১০৩ বলে গড়া ৮২ রানের জুটিটি ভাঙতেই আবারও ধস নামে পাকিস্তানের ব্যাটিংয়ে। প্রথমে ফেরেন বাবর, ৬ চারে ৬২ বলে ৪৭ রানে।

শোয়েবকে দর্শক বানিয়ে তারপর সাজঘরে ফিরে যান সরফরাজ (৬)। বদলি খেলোয়াড় মনিষ পান্ডের দারুণ এক ক্যাচে আটকে যান পাকিস্তান অধিনায়ক। জাদবের বলে সজোরে হাঁকিয়েছিলেন সরফরাজ, মনিষ ক্যাচ নিয়ে দেখলেন বাউন্ডারির বাইরে চলে যাচ্ছেন, তারপর বল বাতাসে ভাসিয়ে সীমানার বাইরে থেকে ফিরে এসে সেটি আবারও তালুবন্দী করেন।

স্ট্রেচারে মাঠ ছাড়ছেন হার্দিক পান্ডিয়া

অধিনায়ক ফেরার পর দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ করা শোয়েব মালিকও সাজঘরের পথ ধরেন, একটি করে চার-ছক্কার ইনিংস তার।

Reneta

সেখান থেকে আসিফ আলি ৯ ও শাদাব খান ৮ রানে সাজঘরে ফিরলে মিডলঅর্ডার পেরিয়ে টেলও বেরিয়ে পড়ে। শেষদিকে ফাহিম আশরাফ ২১ ও মোহাম্মদ আমির অপরাজিত ১৮ রান করলে কোন রকমে দেড়শ পেরিয়ে যায় দলটি।

ভারতের হয়ে পেসার ভূবনেশ্বর কুমার ও স্পিনার কেদার যাদব ৩টি করে উইকেট নিয়ে সেরা। জাসপ্রিত বুমরাহ ২ উইকেট নিয়ে তাদের সঙ্গ দেন। কুলদীপ যাদবের ঝুলিতে গেছে এক উইকেট। নিজের পঞ্চম ওভারের পঞ্চম বলটি করার সময় ফলোথ্রুতে পড়ে গিয়ে কোমরের চোটে স্ট্রেচারে মাঠ ছাড়েন কোনো উইকেট না পাওয়া হার্দিক পান্ডিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮ভারত-পাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত: উদ্ধার কাজ নিয়ে যা জানা গেল

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT