চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ধীরে ধীরে শ্রোতার কান থেকে মনে পৌঁছাতে পারছি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

ফেব্রুয়ারির মাঝামাঝিতে নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছিলো সুস্মিতা আনিসের গাওয়া ‘তোমার আকাশ’ শিরোনামের গানটি। আড়াই মাসের ব্যবধানে ১৬ লাখের বেশি ভিউয়ার্স সংখ্যা ছাড়িয়ে গেল। দর্শক শ্রোতার এমন সাড়ায় উচ্ছ্বসিত এই শিল্পী।

গানটি সম্পর্কে সুস্মিতা আনিস বলেন: শ্রোতাদের এই ভালোবাসা আমাকে নতুন গান তৈরিতে অনুপ্রেরণা জোগাবে। আমার চেষ্টা ছিল সব শ্রেণীর শ্রোতার মন যেন ছুঁতে পাই গান দিয়ে। ধীরে ধীরে আমি শ্রোতার কান থেকে মনে পৌঁছাতে পারছি। যার প্রমাণ এই ১৬ লাখের বেশি মানুষের রেসপন্স।

সোহেল আরমানের লেখায় গানটি কম্পোজ করেছেন অদিত রহমান।

Banglabid

ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে নেপালের পর্যটন নগরী পোখারার তুষারশুভ্র পাহাড়ি জনপদ ডামপুসে। মিউজিক ভিডিওতে মডেলিং করেছেন তানজিন তিশা ও নেপালের মডেল নারায়ন ঢাকাল।

সুস্মিতা আনিস নজরুল সংগীত সম্রাজ্ঞী ফিরোজা বেগমের অনুগত শিষ্যা। তার জন্ম এমন একটি পরিবারে যেখানে সংগীতচর্চা পারিবারিক ঐতিহ্যের অংশ। পড়তে লিখতে শেখার আগেই সেই ছোটবেলা থেকেই সুস্মিতা আনিসের ফুপু ফিরোজা বেগম তাকে গান শেখাতেন। অত্যন্ত যত্নের সঙ্গে ফিরোজা বেগম তাকে নজরুল ও অন্যান্য সংগীতের শ্রুতি ও চলন শিখিয়েছেন।

সুস্মিতা আনিস বাংলাদেশ টেলিভিশনে শিশু শিল্পী হিসেবে গান গেয়েছেন। তিনি বাংলাদেশ টেলিভিশন আয়োজিত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুনকুঁড়ি’-তে ১৯৭৬ সালে নজরুল সংগীতে প্রথম পুরস্কার লাভ করেন।
ইউটিউবে ১৬ লাখ ভিউয়ার্স স্পর্শ করলো ‘তোমার আকাশ:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনসুস্মিতা আনিস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

তথ্য কেলেঙ্কারির পরও ব্যবসা বাড়ছে ফেসবুকের

পরবর্তী

শিশুদের ‘ইউটিউব’ ব্যবহারে মা-বাবার নিয়ন্ত্রণ জোরদার

পরবর্তী

শিশুদের 'ইউটিউব' ব্যবহারে মা-বাবার নিয়ন্ত্রণ জোরদার

ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT