আবুধাবি টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ধীরগতিতে ব্যাটিং করেও নিরাপদ স্থানে রয়েছে পাকিস্তান। তৃতীয় দিনের পুরোটা ব্যাট করে ২০২ রান করেছে তারা।
বিনা উইকেটে ৬৪ রান করে দ্বিতীয় দিন শেষ করা পাকিস্তান তৃতীয় দিনশেষে ৪ উইকেট হারিয়ে তুলেছে ২৬৬ রান। নিজেদের প্রথম ইনিংসে লঙ্কানরা করেছিল ৪১৯ রান।
পাকিস্তানের ওপেনার শান মাসুদ ৫৯ এবং সামি আসলাম ৫১ রানে বিদায় নেন। আজহার আলি ৭৪ রানে অপরাজিত আছেন। আসাদ শফিক ৩৯ এবং বাবর আজম ২৮ রান করেন।
লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ দুটি উইকেট নেন। একটি করে উইকেট পান নুয়ান প্রদীপ এবং দিলরুয়ান পেরেরা।







