সমাজকথন

কী বলে সন্তানদের ভুলিয়েছিল আত্মঘাতী জঙ্গি মা-বাবা?

কী বলে সন্তানদের ভুলিয়েছিল আত্মঘাতী জঙ্গি মা-বাবা?

সিলেটের নাসিরপুরে জঙ্গি আস্তানায় জঙ্গিদের সঙ্গে ছিলো চারটি শিশু। অভিযানের সময় শিশুদের দেখে নিজের অনুভূতি দিয়ে প্রকাশ করেছেন প্রথম অালোর সিনিয়র সাংবাদিক শেখ সাবিহা আলম।

তার ফেসবুক স্ট্যাটাসে তিনি  লিখেছেন: না‌সিরপু‌রের গাছপালা ঘেরা সেই বা‌ড়িটায় যে চার‌টে বাচ্চা ছিলো কীভা‌বে সকাল হ‌তো ও‌দের? স্ক‌ু‌লে কি যেত ওরা? টি‌ফিন কি নে‌বে তা নি‌য়ে মা‌য়ের সঙ্গ‌ে মান অভিমান? ওরাও কি প্রজাপ‌তির ম‌তো উঠোনময় নে‌চে নে‌চে বেড়াত? আজ এই সকা‌লে আমার পা‌শে ছোট্ট নরম সোম কুণ্ড‌লি পা‌কি‌য়ে শু‌য়ে আছে, আমি ওর গা‌য়ে হাত বুলি‌য়ে দি‌চ্ছি, প‌ড়ে ব্যথা পে‌য়েছে কি না, মশা কাম‌ড়ে‌ছে আমার চো‌খে প‌ড়ে‌নি এমন হ‌য়ে‌ছে কি না খুঁ‌টি‌য়ে খুঁ‌টি‌য়ে দেখ‌ছি।

আচ্ছা জঙ্গি আস্তানার ভেতর ওই চার শিশুর বাবা মা কি কখনও আমার ম‌তো নরম চো‌খে বাচ্চাগু‌লোর দি‌কে তাকায়‌নি?

আত্মঘাতী হওয়ার সময় বাচ্চাগু‌লো কি কর‌ছিল? ওরা কি কাঁদ‌ছিল? ও‌দের কি ব‌লে ভু‌লি‌য়ে‌ছিল বড়রা? জীব‌নের রং রূপ রস গন্ধ কিচ্ছু পাওয়ার আগে ও‌দের ক‌চি ক‌চি নরম পেলব হাত পা উড়ে গেল, আত্মাও। ধিক জঙ্গিবাদ ধিক!

কী বলে সন্তানদের ভুলিয়েছিল আত্মঘাতী জঙ্গি মা-বাবা?

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…