ক্রিকেট

ধারাভাষ্য পেশায় নামতে পারেন কুক

ধারাভাষ্য পেশায় নামতে পারেন কুক

অবসরের পর সামনের বছর নাগাদ ধারাভাষ্যকার হিসেবে ক্যারিয়ার গড়তে পারেন অ্যালিস্টার কুক।

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, টকস্পোর্ট কুককে ধারাভাষ্যের জন্য প্রস্তাব দিয়েছে। কুক এখন ভারতের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলছেন। কদিন আগে ঘোষণা দিয়েছেন, এই টেস্টের পর অবসরে যাবেন।

কুক ইংল্যান্ডের হয়ে ১৬০ টেস্টে ১২ হাজার ২৫৪ রান করেছেন। তার টেস্ট রানের আশেপাশে কোনো ইংলিশ ব্যাটসম্যানই নেই। নামের পাশে আছে ৩২টি সেঞ্চুরি। টেস্টে নিয়মিত থাকলেও ২০১৪ থেকে ওয়ানডে খেলছিলেন না তিনি।

২০১৮ সালটা কুকের খুব একটা ভালো যায়নি। এই সময়ে তার গড় ১৮.৬২।

২০১৯ সালে ইংল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজ সফর রয়েছে। সেই সফরেই ধারাভাষ্যকার হিসেবে কুকের অভিষেক হয়ে যেতে পারে।

মার্ক নিকোলাস, ড্যারেন গফ এবং জাররোদ কিম্বেরদের প্যানেলে কুককে যুক্ত হতে প্রস্তাব দেয়া হয়েছে।

বিষয়:অ্যালিস্টার কুক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…