চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তবুও অস্ট্রেলিয়াই চাপে থাকবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২১ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, ম্যাচের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাশেজের প্রথম টেস্টের তৃতীয় দিনশেষে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পর এ ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে জো রুটের দল। তাই দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াই উল্টো চাপে থাকবে বলে মনে করেন ইংল্যান্ডের সাবেক ক্যাপ্টেন অ্যালিস্টার কুক।

দ্বিতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ২২০ রান। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের স্কোরের থেকে এখনও ৫৮ রানে পিছিয়ে ইংলিশরা। তবে পুরো দিনজুড়ে অসাধারণ ব্যাটিংশৈলী প্রদর্শন করেছেন অধিনায়ক রুট এবং মালান। এজন্যই তাদের ওপর ভরসা রাখছেন সাবেক এই কিংবদন্তি ব্যাটসমান। এছাড়াও চাপ নেয়ার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার এই দলটিকে বেশ অপরিপক্ক মনে হয়েছে তার।

তিনি বলেন, ‘আমরা জানি এই অস্ট্রেলিয়া দলের চাপ নেয়ার ক্ষমতা তেমন নেই। সেটারই প্রমাণ আমরা দেখেছি ২০১৯ সালে ভারতের বিপক্ষে হেডিংলি টেস্টে।’

Banglabid

সাবেক এই অধিনায়ক অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের অতীত রেকর্ডের কথা তুলে ধরে ইংলিশ খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগানোর পাশাপাশি কোচিং স্টাফদের ও তাদের দায়িত্বের ব্যাপারে সতর্ক করে দেন।

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ফেরার ঘটনা এর আগেও অনেক ঘটেছে। কোচদেরও এখন প্রচুর দায়িত্ব, তাদের এখন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিজেদের প্রমাণ করতে হবে।’

ব্রিসবেনে প্রথম ইনিংসে আজ ৭ উইকেটে ৩৪৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। আগের দিন সেঞ্চুরি পাওয়া ট্রাভিস হেড তার ব্যক্তিগত রানকে দেড়শ’র গণ্ডি পার করালেন। টেল এল্ডার মিচেল স্টার্ক ও নাথান লিওনের কাছ থেকে পেলেন দারুণ সঙ্গ। আর তাতেই স্বাগতিকরা পেয়ে যায় বিশাল লিড।

Reneta

জবাব দিতে নেমে প্রথম ইনিংসের মতোই ব্যাটিংয়ে ব্যর্থতার শঙ্কা দেখা দেয় ইংল্যান্ডের। তবে ডাভিড মালান এবং জো রুটের বড় জুটিতে ইংলিশরা ফাইটব্যাক করে। এই দুই ব্যাটার তৃতীয় উইকেটে ইতোমধ্যে ১৫৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ফেলেছে। মালান ও রুট দুইজনই ১০টি বাউন্ডারিতে তাদের ইনিংস সাজিয়েছেন। সেঞ্চুরি থেকে তারা খুব বেশি দূরে নয়। ১৭৭ বলে মালান ৮০ এবং ১৫৮ বলে রুট ৮৬ রান নিয়ে আগামীকালের খেলা শুরু করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যালিস্টার কুকঅ্যাশেজ সিরিজ-২০২১
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বোর্ডের অনেকেই আমাকে কোচ হিসেবে চায়নি: রবি শাস্ত্রী

পরবর্তী

কত বাড়ছে ভারতীয় অধিনায়ক রোহিতের বেতন?

পরবর্তী
ভারতীয় ক্রিকেট অধিনায়ক রোহিত শর্মা হাসিমুখে মাঠে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কত বাড়ছে ভারতীয় অধিনায়ক রোহিতের বেতন?

বিশ্বব্যাপী শিল্প বিপ্লবের আলোচনায় বাংলাদেশের প্রতিনিধি. Channel i News - চ্যানেল আই নিউজ

চতুর্থ শিল্প বিপ্লবের জন্য দক্ষতার ব্যবধান কমিয়ে আনতে হবে: রাষ্ট্রপতি

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT