অনেকেরই স্বপ্ন থাকে মাইক্রোফোন হাতে মাঠের কথা মানুষকে জানানোর। কিন্তু সঠিক প্রশিক্ষণের অভাবে তা আর হয়ে ওঠে না। যাদের এমন স্বপ্ন আছে তাদের জন্য প্রশিক্ষণ নেওয়ার সুযোগ করে দিচ্ছে খোদা বকশ মৃধা ফাউন্ডেশন।
আগামী ২৫, ২৬ ও ২৭ মে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হবে। স্থান ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমী, কনকর্ড রিজেন্সি টাওয়ার, চার তলা, ১৯/১, পান্থপথ, ঢাকা – ১২০৫ (স্কয়ার হাসপাতালের বিপরীতে)। নিবন্ধন ফি- ২৫০০ টাকা।
আগ্রহীদের নাম নিবন্ধনের জন্য নিচের মোবাইল নম্বরগুলোতে ২০ মে ২০১৭ এর মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছে।
কোর্স পরিচালক, মো. সামসুল ইসলাম: ০১৮৭৬৮৮৬৭৭৯, কোর্স সমন্বয়ক, মো. পলাশ খাঁন: ০১৮১৯ ৮১৯৮১৭।
সহকারী কোর্স সমন্বয়ক, মো. জামিলুর রহমান: ০১৭১৪২৫৭০৭০।








