আইপিএলে গুজরাট লায়ন্সের দেওয়া ১৩৬ রানের টার্গেট নিয়ে ব্যাট করছে সানরাইজার্স হায়দারাবাদ। রাজকোটে টস হেরে ব্যাট করতে নেমে সুরেশ রায়নার দল ৮ উইকেটে তোলে ১৩৫ রান।
দলের সিংহভাগ রান আসে অধিনায়ক রায়নার ব্যাট থেকে। ৫১ বল খেলে তিনি করেন ৭৫ রান। হায়দারাবাদের মিডিয়াম পেসার ভুবনেশ্বর কুমার ২৯ রানে নেন ৪ উইকেট।
আর মিতব্যয়ী বল করে ১৯ রানে ১টি উইকেট নেন মুস্তাফিজুর রহমান। জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে মুস্তাফিজের দল।








